এক্সপ্লোর

Nabab Nandini: ফুটবলপ্রেমী নবাব ও মেধাবী নন্দিনী নিয়ে আসছে নিজেদের গল্প, দেখুন 'নবাব নন্দিনী'

New Serial: ধারাবাহিকের গল্প যত এগোতে থাকবে, নন্দিনীর জন্য ততই নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। নন্দিনী কি কমলিকার ক্রমাগত হুমকি থেকে নিজেকে বাঁচাতে পারবে? নন্দিনী ও নবাবের সম্পর্ক কি গড়ে উঠবে?

কলকাতা: বিনোদনের 'ডেইলি ডোজ'-এ নতুন সংযোজন। স্টার জলসা নিয়ে আসছে তাদের নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী' (Nabab Nandini)। আগামী ৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই নতুন সিরিয়াল (Bengali Serial)। কেমন হবে এই ধারাবাহিকের গল্প? কাদেরই বা দেখা যাবে মুখ্য চরিত্রে? রইল সমস্ত তথ্য।

আসছে 'নবাব নন্দিনী'

আরও এক নতুন পারিবারিক গল্প নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে স্টার জলসা। সমস্ত প্রতিকূল পরিস্থিতি সামনে দাঁড়িয়ে এক নম্র ভদ্র মহিলার লড়াইয়ের গল্প বলবে এই ধারাবাহিক। এটি একটি অদম্য ইচ্ছাশক্তির গল্প, একটি মেয়ের তাঁর লক্ষ্যে পৌঁছনোর জন্য সমস্ত চিরাচরিত প্রথা ভেঙে নিজের সিদ্ধান্তে অটল থাকার গল্প। এটি একটি পারিবারিক ধারাবাহিক যা হারানো গৌরব এবং ঐক্য পুনরায় ফিরিয়ে আনার সংগ্রামের কথা বলে, যা পরিবারের সকল বয়সের মানুষ উপভোগ করবেন।

'নবাব নন্দিনী' বলবে এক যুবক ও যুবতীর গল্প। নাবাব এক আবেগপ্রবণ, লড়াকু ফুটবলার (footballer) যে বিশ্বে নিজেকে এক দক্ষ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নবাব দায়িত্ববান, সৎ ও গুণী ছেলে যার গোটা জীবন যার পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়। অন্যদিকে নন্দিনী, মাটির মানুষ। সে চায় হোটেল ইন্ডাস্ট্রিতে (hotel industry) উদাহরণ সৃষ্টিকারী কিছু করতে। কলেজে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি নিয়ে পাশ করেছে। নন্দিনী নিজের নীতিতে চলে এবং তাঁর আত্মসম্মানের সঙ্গে সে কখনও আপোস করে না। নন্দিনী আপাতত নবাবের বৌদি কমলিকার সহকারী হিসেবে চাকরি করে।

এই ধারাবাহিকে নবাব বসুঠাকুরের চরিত্রে দেখা যাবে রেজওয়ানকে। ফুটবলার হিসেবে নয়া অবতার দেখবেন দর্শক তাঁর। অন্যদিকে নন্দিনী কাঞ্জিলালের চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী পালকে। অনন্যা বিশ্বাসও তাঁর কমলিকা চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি। এসভিএফ এন্টারটেনমেন্টস প্রযোজিত ধারাবাহিক এটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rezwan Rabbani Sheikh © (@rezwanrssunnyofficial)

আরও পড়ুন: Manobjomin: সবুজ দিগন্তরেখায় দাঁড়িয়ে পরমব্রত-প্রিয়ঙ্কা, শ্রীজাতর ছবির 'প্রথম দর্শন' যেন কাব্যিক

ধারাবাহিকের গল্প যত এগোতে থাকবে, নন্দিনীর জন্য ততই নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। নন্দিনী কি কমলিকার ক্রমাগত হুমকি থেকে নিজেকে বাঁচাতে পারবে? নন্দিনী ও নবাবের সম্পর্ক কি গড়ে উঠবে? সব প্রশ্নের উত্তর পেতে আগামী ৮ অগাস্ট থেকে স্টার জলসায় প্রত্যেক সোমবার থেকে রবিবার সন্ধ্যা ৬টায় দেখতে হবে 'নবাব নন্দিনী'।

সেরা শিরোনাম

Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget