এক্সপ্লোর

Raj Kundra Case: তাঁর এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়েরের পর মুখ খুললেন শিল্পা শেট্টি

মোটা লাভের টোপ দিয়ে ২০১৪ সালে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ফিটনেস সংস্থায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বিনিয়োগ করানো হয়। পরে সেই টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী ও তাঁর স্বামী হুমকি দেন বলে অভিযোগ এক ব্যক্তির।

মুম্বই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)। কিছুদিন আগেই পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার হয়েছিলেন 'ধড়কন' অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। অভিযোগ উঠেছিল, তিনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ভিডিও অনলাইনে প্রকাশ করতেন বলে। সেপ্টেম্বর মাসে সেই মামলায় জামিন পান তিনি। পর্নোগ্রাফির মামলায় অভিযোগের আঙুল উঠেছিল শিল্পা শেট্টির দিকেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে স্বামীর ব্যবসার বিষয়ে সমস্ত কিছু অভিনেত্রী জানতেন বলে। যদিও তা প্রমাণিত হয়নি এখনও। ফের শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক প্রতারণার। তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন এক ব্যক্তি। এমন ঘটনার পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি। বিবৃতি প্রকাশ করেছেন অভিনেত্রী।

মোটা অঙ্কের লাভের টোপ দিয়ে ২০১৪ সালের জুলাই মাসে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার ফিটনেস সংস্থায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বিনিয়োগ করানো হয়। পরে সেই টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী ও তাঁর স্বামী হুমকি দেন বলে অভিযোগ দায়ের করেছেন নীতিন বারাই নামে এক ব্যক্তি। এমন অভিযোগ ওঠার পর শিল্পা শেট্টি এক বিবৃতিতে বলেন, 'আমার এবং রাজের নামে এফআইআর হয়েছে। এমন অভিযোগে ঘুম ভাঙল। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। এসএফ ফিটনেস নামে উদ্যোগ চালাতেন কাসিফ খান। তাঁর কাছেই এই সংস্থার সমস্ত অধিকার রয়েছে। সারা দেশে এসএফএল ব্র্যান্ডের ফিটনেস জিম খোলারও সমস্ত অধিকার তাঁর রয়েছে। সেখানকার সমস্ত কিছুর আদানপ্রদান তিনিই করেন। এছাড়াও ব্যাঙ্কের সমস্ত নথিতে সই করার অধিকারও তাঁর রয়েছে।'

আরও পড়ুন - Deepika Ranveer Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে একে অপরের অজানা অভ্যাস সম্পর্কে জানালেন রণবীর-দীপিকা

শিল্পা শেট্টি বিবৃতিতে আরও লেখেন, 'কাসিফ খান পরিচালিত সংস্থা কার সঙ্গে কী লেনগেন করছে, সে সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। এমনকি আমরা তাঁর কাছ থেকে একটা পয়সাও নিইনি। সমস্ত ফ্র্যাঞ্চাইজিই চালান কাসিফ খান। ২০১৪ সালে কাসিফ খান এই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। গত ২৮ বছর ধরে বলিউডে অনেক কষ্টের সঙ্গে কাজ করেছি এবং সম্মান অর্জন করেছি। তাই যখন এমন কোনও কিছুতে নিজের নাম জড়িত থাকতে দেখি তখন মারাত্মক কষ্ট পাই। আমার নাম, আমার সম্মান এমন ভিত্তিহীন অভিযোগের কারণে রোজ ক্ষতিগ্রস্থ হচ্ছে।'

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget