এক্সপ্লোর

Stree 2: বক্স অফিসে ঝড়ের পর এবার ওটিটি দুনিয়ায় 'স্ত্রী ২', কীভাবে কোথায় দেখা যাবে ?

Stree 2 OTT Release: শুক্রবার ২৭ সেপ্টেম্বর থেকে ওটিটিতে দেখা যাচ্ছে এই ছবি। আমাজন প্রাইম ভিডিয়োতে এই ছবি দেখা যাবে ঘরে বসেই। তবে এখানে একটা চমক আছে।

Stree 2 OTT Release: বক্স অফিসে বিপুল ব্যবসা করেছে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর অভিনীত 'স্ত্রী ২'। ৪২ দিন একটানা প্রেক্ষাগৃহে চলার পর বক্স অফিসে ৫৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি। দেশবাসীর (Stree 2) মন জয় করে নিয়েছে এই ছবি আর এই বিপুল উপার্জনের অঙ্কই তার প্রমাণ। এমনও দেখা গিয়েছে কেউ কেউ একাধিকবার প্রেক্ষাগৃহে (OTT Release) গিয়ে এই ছবি দেখেছেন। এবার বক্স অফিসে ঝড়ের পর ওটিটি দুনিয়ায় পা রাখল এই ছবি। কীভাবে, কোথায় দেখবেন ?

শুক্রবার ২৭ সেপ্টেম্বর থেকে ওটিটিতে দেখা যাচ্ছে এই ছবি। আমাজন প্রাইম ভিডিয়োতে এই ছবি দেখা যাবে ঘরে বসেই। তবে এখানে একটা চমক আছে। আমাজন প্রাইমে এই ছবি এখন ৩৪৯ টাকা ভাড়ার বিনিময়ে দেখা যাবে। এই টাকা দিয়ে ছবিটি রেন্টালে নিলে ৪৮ ঘণ্টা পর্যন্ত দেখার সুযোগ থাকবে এই ছবিটি। তবে জানা গিয়েছে আগামী ১১ অক্টোবর থেকে এই ছবিটি বিনামূল্যে একবার সাবস্ক্রিপশনেই দেখা যাবে বহুবার, ইচ্ছেমত সময়ে। আগ্রহীরা এতদিন অপেক্ষাও করতে পারেন, অথবা রেন্টালে দেখে নিতেও পারেন।

স্ত্রী ২ মুক্তি পাওয়ার পর দারুণ রেকর্ড গড়েছে। এই প্রথম কোনও হিন্দি ছবি মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। ৪২ দিন একটানা চলার পর এই ছবি মোট ৬০৭.০৭ কোটি টাকার ব্যবসা করেছে দেশে আর বিশ্বজুড়ে এই ছবির উপার্জন হয়েছে ৮৫১.০৩ কোটি টাকা। শাহরুখ খানের 'জওয়ান', সানি দেওলের 'গদর ২' এর আগে সবথেকে বেশি উপার্জনকারী হিন্দি ছবির খ্যাতি পেয়েছিল। কিন্তু 'স্ত্রী ২' সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে। মূলত সিঙ্গল স্ক্রিন থিয়েটারে অনেক কম পয়সার টিকিট রেখেও এত বিপুল আয়ের মাধ্যমে এই রেকর্ড সকলকে অবাক করেছে।

ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেতা রাজকুমার রাও জানিয়েছিলেন যে এই ছবিকে ঘিরে তাদের মনে একটা বিপুল আশা ছিলই, কিন্তু দর্শকদের থেকে এত ব্যবসা আসবে, এই অঙ্কটা আশাতীত ছিল। ছবিতে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূরের পাশাপাশি নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখরাও। দীনেশ বিজয়নের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'।     

আরও পড়ুন: Armaan Malik: পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন ইউটিউবার আরমান মালিক, অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী কৃতিকা, কী প্রতিক্রিয়া পায়েলের?

সেরা শিরোনাম

Prabhat Roy: বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
বর্তমান প্রজন্ম অভিনয় দক্ষতার চেয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে বেশি ভাবে: প্রভাত রায়
Bollywood News: অসুস্থতার কারণে ওজন বেড়েছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অভিনেত্রী বলছেন...
অসুস্থতার কারণে ওজন বেড়েছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অভিনেত্রী বলছেন...
Rwitobroto Mukherjee: ২টো অস্ত্রোপচার, শয্যাশায়ী ঋতব্রত মুখোপাধ্যায়! কী হয়েছে অভিনেতার?
২টো অস্ত্রোপচার, শয্যাশায়ী ঋতব্রত মুখোপাধ্যায়! কী হয়েছে অভিনেতার?
Srijit Mukherjee: শুধু পরিচালক নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে
শুধু পরিচালক নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে

ভিডিও

Kolkata Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার
Sumit Roy: সুমিত রায়-সুজয় হাজরার টাকার লেনদেন নিয়ে এবার একাধিক তথ্য চলে এল তদন্তকারীদের হাতে
Samik Bhattacharya:
Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল
ECI on Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূল'র জমা দেওয়া নথির প্রেক্ষিতে তথ্য চেয়ে মমতাকে চিঠি কমিশনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamamta: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update: রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কলকাতায় কত আক্রান্ত ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কলকাতায় কত আক্রান্ত ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Bollywood News: অসুস্থতার কারণে ওজন বেড়েছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অভিনেত্রী বলছেন...
অসুস্থতার কারণে ওজন বেড়েছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অভিনেত্রী বলছেন...
Embed widget