এক্সপ্লোর

Stree 2: নতুন বিপদে চান্দেরি গ্রাম, 'স্ত্রী ২'-এর ট্রেলারে মন জয় করতে পারলেন শ্রদ্ধা-রাজকুমার?

Stree 2 trailer out: এবার আর ডাইনি নয়, চান্দেরি গ্রামকে এক মুণ্ডহীন রাক্ষসের কবল থেকে উদ্ধার করার গল্প 'স্ত্রী ২'

কলকাতা: এই ছবির প্রথমভাগ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়, আর এবার প্রকাশ্যে এল হরর কমেডি-র দ্বিতীয়ভাগের ট্রেলার। মুক্তি পেল রাজকুমার রাও (Rajkumar Rao) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত 'স্ত্রী ২' (Stree 2) ছবির ট্রেলার। প্রথমটা থ্রিলার হিসেবে শুরু হলেও, ট্রেলারই রয়েছে কমেডি আর ড্রামার আভাস। পঙ্কজ ত্রিপাঠির (Pankaj Tripathi)-র দরাজ গলার ভয়েজ ওভার দিয়ে শুরু হচ্ছে ২ মিনিটের কিছু বেশি সময়ের ছবির ট্রেলার। 

ট্রেলারের শুরুতেই দেখা যায়, রাজকুমার আর তাঁর বন্ধু শ্রদ্ধা কপূরের রহস্যময় চরিত্র 'স্ত্রী'-কে দেখা দেওয়ার কথা বলছেন। রাজকুমারের বন্ধুর অবশ্য বিশ্বাস নেই যে আদৌ শ্রদ্ধা আসবে, কিন্তু শ্রদ্ধা দেখা দেয়। রাজকুমার বলে ওঠে, আমার বিশ্বাস ছিল তুমি আসবেই। এরপরে, এক মুণ্ডহীন রাক্ষসের সঙ্গে লড়াই শুরু হয় গ্রামকে বাঁচানোর। নির্মাতারা এই ছবিতেও শ্রদ্ধার চরিত্রকে ঘিরে একটা রহস্য বজায় রেখেছেন। 

এবার আর ডাইনি নয়, চান্দেরি গ্রামকে এক মুণ্ডহীন রাক্ষসের কবল থেকে উদ্ধার করার গল্প 'স্ত্রী ২'। 'স্ত্রী'-এর মতোই এবার এই মুণ্ডহীন রাক্ষসকে ধরার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে সাপ ধরার জাল। তাতে কি ধরা পড়বে সেই মুণ্ডহীন রাক্ষস? নাকি অন্য কোনও উপায়ে চান্দেরি গ্রামকে রক্ষা করবে শ্রদ্ধা কপূরের এই চরিত্র। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুনিতা রাজওয়ারের মজার সংলাপগুলি ছবিতে কমেডির দিকটাও বজায় রাখবে। 

এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতে বিভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেনদের। কেউ যেমন প্রশংসা করেছেন রাজকুমারের অভিনয়ের, অনেকে আবার প্রশংসা করেছেন ছবির কমেডি টাইমিংয়ের। শ্রদ্ধা কপূরের রহস্যময় চরিত্রেরও প্রশংসা পেয়েছে। ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা এই ছবির। 'স্ত্রী'-এর পরে, এই ছবির সিক্যুয়েল আসার জন্য যে দর্শককেরা অধীর অপেক্ষায় ছিলেন তা ছবির ট্রেলারের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

আরও পড়ুন: Vikram Chatterjee: সিনেমায় মুখ্য চরিত্র পাওয়ার জন্য ১২ বছর অপেক্ষা করেছি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget