এক্সপ্লোর

Hooliganis: 'হুলিগানইজম' যে সব গান গাইবে বলে এসেছে, তার প্রতিক্রিয়া সম্পর্কেও আমাদের ধারণা ছিল: শুভদীপ গুহ

Subhadeep Guha: 'মেলার গান' আর 'পুজোর গান'-এর পরে, 'বদলাবে গতিপথ' গানটি বেশ অন্য স্বাদের। খুব সচেতনভাবেই কী এই গান মুক্তির সিদ্ধান্ত?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হুলিগানইজম-এর নতুন গান 'বদলাবে গতিপথ' মুক্তি পেল.
  • দলটি নিজেদের প্রযোজনাতেই নতুন গান প্রকাশ শুরু করেছে.
  • গানটি সরাসরি রাজনীতি বিষয়ক না হলেও রাজনৈতিক চেতনায় রচিত.
  • এক বছরে দলটির অনেক পরিবর্তন ও সাফল্য এসেছে।

কলকাতা: তাঁরা এলেন, উপহার দিলেন নতুন নতুন গান এবং গোটা বছরটা রয়েছে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনও তাঁদের গান ভাইরাল হল, কখনও আবার এই দল জড়াল রাজনৈতিক বিতর্কে! সব মিলিয়ে, ১ বছরেই যেন অনেকটা পরিণত হয়ে উঠল, 'হুলিগানইজম' (Hooliganism)। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), শুভদীপ গুহ (Subhadeep Guha), দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya)-দের গানের দল। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'হুলিগানইজম'-এর নতুন গান 'বদলাবে গতিপথ'। গানটির কথা ও সুর শুভদীপের, গেয়েছেন ও তিনিই। নতুন গান থেকে শুরু করে, কেমন গেল এই ১টা বছর, ফিরে দেখলেন শুভদীপ। 

'মেলার গান' আর 'পুজোর গান'-এর পরে, 'বদলাবে গতিপথ' গানটি বেশ অন্য স্বাদের। খুব সচেতনভাবেই কী এই গান মুক্তির সিদ্ধান্ত? শুভদীপ বলছেন, 'গানটি দীর্ঘদিন আগে তৈরি, মঞ্চস্থ ও হয়েছে। আসলে আমাদের পরিকল্পনা ছিল 'মেলার গান'-এর পরে প্রতি দেড় থেকে ২ মাস অন্তর একটা করে গান মুক্তি পাবে। সেইভাবে গান তৈরি ও ছিল। কিন্তু 'মেলার গান'-টা এত ভাইরাল হয়ে গেল যে তখন SVF থেকে বলা হল আর আমরাও বুঝলাম যে মেলার গানকে আরও একটু সময় দেওয়া উচিত। সেটা দিতে গিয়েই পর পর গান মুক্তিতে বেশ কিছুটা বিরতি হয়ে গেল। নতুন গান বের করতেই হত। শ্যুটিং ও হয়ে গিয়েছিল প্রায় ১ বছর আগেই। শুধু এটাই নয়, ৩-৪টে গান আমাদের একেবারে তৈরি হয়ে রয়েছে। এই গানটা আমাদের ক্রিসমাস গিফট।'

গান মুক্তি পেয়েছে মাত্র ১দিন, কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া কেমন? শুভদীপ বলছেন, 'খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। আসলে এই গানটা বেশ অন্যরকম। এতদিন অবধি 'হুলিগানইজম'-এ যেমন গান মানুষ শুনেছেন সেই জায়গা থেকে এই গানটা একেবারে আলাদা। আগামী দিনেও যে যে গানগুলি বেরবে, সেগুলো ও একেবারে আলাদা স্বাদের। একটা 'মেলার গান' বা পুজোর গান দিয়ে আমাদের বিশ্লেষণ করা যাবে না। এই গানটা আমাদের নিজস্ব চ্যানেল থেকে মুক্তি পেল। এর আগের ২টি গান SVF মিউজিক থেকে মুক্তি পেয়েছিল। এবার চ্যানেলটার ও পরিচিতি প্রয়োজন। এই গানটা দিয়েই শুরু হল, আগামী আরও অনেক গান 'হুলিগানইজম'-এর চ্যানেল থেকে মুক্তি পাবে। আর SVF মিউজিকের সঙ্গে অডিও কনট্র্যাক্টটা রয়েছে, সেটা ভবিষ্যতে দেখা যাবে।'


Hooliganis: 'হুলিগানইজম' যে সব গান গাইবে বলে এসেছে, তার প্রতিক্রিয়া সম্পর্কেও আমাদের ধারণা ছিল: শুভদীপ গুহ

সদ্য বেশ কয়েকটি কনসার্টের পরে দর্শকদের মনে একটা অলিখিত ধারণা তৈরি হয়েছে যে, 'হুলিগানইজম' মানেই 'পলিটিক্যাল স্য়াটায়ার'। 'বদলাবে গতিপথ' সেই ধারণায় বদল আনবে? শুভদীপ বলছেন, 'আমার ধারণা তাই। তবে এই গানটি সরাসরি রাজনীতির কথা না বললেও ভীষণভাবে রাজনৈতিক চেতনা নিয়ে তৈরি। গানটিতে মানুষের রাজনীতির কথা বলা হয়েছে, বেঁচে থাকার কথা বলা হয়েছে.. অন্তত আমাদের তাই মনে হয়েছে। তবে গানটিতে যেহেতু কোনও সরাসরি রাজনীতির কথা নেই, তাই গানটিকে প্রেমের গান বা সমাজের প্রতিচ্ছবি হিসেবে ভাবাই যায়।'

একটু থেমে শুভদীপ বললেন, 'আসলে আমাদের বেঁচে থাকার কথা বললেই তো রাজনীতির কথা চলে আসে। এটা তো স্বাভাবিক। ওইটুকু রাজনীতিতে তো আমরা থাকবই। আমরা নিজেদের কথা দিয়েছি সেটা। সময়কে নিয়ে গান গাইব। সেখানে প্রেম-ভালবাসা যেমন থাকবে.. যে বিষয়েই গান হোক না কেন, সেটা এই সময়টার ওপর দাঁড়িয়েই হবে।' শুভদীপ আরও বলছেন, 'দলটার বয়স ১ বছর হলেও, আমাদের পরিকল্পনা অনেকদিনের.. ২০২৩ সাল থেকে হয়তো। তারপরে ১ দেড় বছর মাথা নিচু করে রিহার্সাল আর গান বানানো, তারপরে গত বছর ২১ ডিসেম্বর প্রথম একটি শো দিয়ে আত্মপ্রকাশ করেছিলাম।'

পায়ে পায়ে একটা বছর পেরিয়ে এল 'হুলিগানইজম'.. দলটা কতটা পরিণত হল? শুভদীপ বলছেন, 'ফিরে দেখলে মনে হয়, প্রথম বছর যথেষ্ট ঘটনাবহুল.. 'হুলিগানইজম' যে গানগুলো গাইবে বলে এসেছিল, সেগুলোই করেছে। আমাদের তো একটা বয়স হয়েছে। এই ধরণের গান গাওয়ার পরিণতি কী কী হতে পারে.. সেই ধারণাও আমাদের ছিল। এমন নয় কোনও কিছুতে আমরা ভীষণ অবাক হয়েছি, ভেঙে পড়েছি। যা প্রত্যাশা করেছিলাম তারই কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের যে কথাগুলো বলার ছিল, সেগুলোই বলেছি। কাজের প্রতি আমরা সৎ। প্রথম বছরেই আমরা বেশ কয়েকটা শো করে ফেললাম, একটা আমেরিকা ট্য়ুর করে ফেললাম। ভিডিও সহ ৩টে গান বেরিয়ে গেল.. এগুলোই তো কত মানুষ করে উঠতে পারেন না। আমরা বুঝতে পারি, বিষয়টা এত সহজ নয়। প্রথম দিকটা SVF মিউজিক যেভাবে আমাদের সঙ্গে থেকেছে, তাতে আমরা ভাগ্যবান। এছাড়াও এই দলটার সঙ্গে অনির্বাণ যুক্ত, আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে এসে কাজ করেছি, সেই কারণেই হয়তো আমাদের ওপর নজর আরও বেশি। আমরা প্রথম থেকেই অন্যরকমের ভিডিওর কথা ভেবেছি। 'মেলার গান', 'পূজার গান' আর 'বদলাবে গতিপথ' এগুলো শুধু গান নয়.. ভিডিওর মধ্যেও একটা গল্প বলা রয়েছে। সব মিলিয়ে খুব ভাল একটা বছর, আগামীদিনে হয়তো আরও নতুন কিছু হবে।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget