এক্সপ্লোর

Dev-Subhasree: ৯ বছর পরে ফের সমাজমাধ্যমে একে অপরের সঙ্গে জুড়লেন দেব-শুভশ্রী, ফ্রেমবন্দি হলেন সেলফিতে

Subhashree Ganguly and Dev: প্রেম, বিচ্ছেদ, মান, অভিমান, সব ধুয়ে মুছে, পুরনো জুটি ফের পাশাপাশি। এই মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চায়নি কলকাতা

কলকাতা: এ যেন অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। একটা গোটা প্রজন্ম কলেজ জীবনে, স্কুল জীবনে যাঁদের রসায়ন দেখে বড় হয়েছে, সেই নায়ক নায়িকাকে ফিরে পাওয়া। ৪৪৪৪ দিন পর। এই হিসেব যেন বলে দেয়, কতটা প্রতীক্ষা ছিল তাঁদের সঙ্গে দেখার। সেই প্রতীক্ষা আজ শেষ হল কলকাতার নজরুল মঞ্চে। দুপুর থেকেই ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। ঝড়ে গতিতে যেমন টিকিট বিক্রি হয়েছে, তেমনই এদিন দেখা গেল লম্বা লাইন। ধৈর্য্য ধরে নিয়ম মেনে প্রেক্ষাগৃহে ঢুকছেন সবাই। কোথাও আবার দেখা গেল, রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে, নায়ক নায়িকার পোস্টার নিয়ে উচ্ছ্বাস। রবীন্দ্র সরোবর চত্বরে যেন অকাল দুর্গাপুজো। 

হবে নাই বা কেন? ৯ বছর পরে, ফের একসঙ্গে, এক ফ্রেমে দেখা যাবে দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। প্রেম, বিচ্ছেদ, মান, অভিমান, সব ধুয়ে মুছে, পুরনো জুটি ফের পাশাপাশি। এই মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ হাতছাড়া করতে চায়নি কলকাতা। সেই প্রমাণ পাওয়া গেল প্রেক্ষাগৃহের ভিতরেই। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টোয়। কিন্তু যে মুহূর্তের জন্য অপেক্ষা করে ছিল কানায় কানায় পূর্ণ নজরুল মঞ্চ, সেই মুহূর্ত এল সন্ধে সাড়ে ৬টার কিছু পরে। 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, মঞ্চে পা রাখলেন দেব আর শুভশ্রী। রঙ মিলিয়ে ২ জনের গায়েই কালো পোশাক। তবে দুজনের মধ্যেই যেন এক অদৃশ্য দেওয়াল। 

সময়ের সঙ্গে সঙ্গে সেই দেওয়াল অবশ্য খানিক ক্ষীণ হল। দেবের স্বভাবোচিত খুনসুটি আর শুভশ্রীর মনখোলা কথায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রোহন, তাঁর একের পর এক প্রশ্ন যেন দর্শককে ফিরিয়ে নিয়ে গেল ৯ বছর আগে। দেব মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, 'দর্শক যা চান, তা তো দিতে হবেই।' সেই দর্শকদের কথা মেনে, অনুষ্ঠানের শেষে নিজেদের সিনেমার হিট গানে একসঙ্গে নাচ ও করলেন দেব শুভশ্রী। 

নায়ক নায়িকার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সমাজমাধ্যমে কবে একে অপরকে আবার 'ফলো' করবেন তাঁরা? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানা গেল, বিচ্ছেদের পরে, দেবই শুভশ্রীকে ব্লক করে দিয়েছিলেন। পরবর্তীতে সেই ব্লক দেব খুললেও, ফের ফলো করেননি নায়িকাকে। এদিন মঞ্চে এই প্রসঙ্গ উঠতেই, স্বপ্রতিভভাবে নিজের ফোন চাইলেন শুভশ্রী। মুহূর্তের মধ্যেই বের করে ফেললেন দেবের প্রোফাইল। ফলো করলেন তারকাকে। মুহূর্তের দ্বিধা কাটিয়ে ফোন চাইলেন দেব ও। তারপরে ফলো করে নিলেন শুভশ্রীকে। ৯ বছর পরে সমাজমাধ্যমে ফের তাঁরা জুড়লেন একে অপরের সঙ্গে। দর্শকদের অনুরোধে তুললেন সেলফিও..

দর্শকাসনে বসে সবাই বোধহয় তখন ভাবছিলেন.. মুহূর্তরা থেমে যাক এখানেই...

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget