এক্সপ্লোর

Subhrajit-Srabanti: নায়িকার জন্মদিনে এল বিশেষ বার্তা, শ্রাবন্তীর জন্য কী লিখলেন শুভ্রজিৎ?

Subhrajit Mitra on Srabanti Chatterjee: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। সেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী

কলকাতা: আজ তাঁর 'দেবী চৌধুরানি'-র জন্মদিন। বিশেষ মানুষের জন্মদিনও বটে। আর তাই ঘড়ির কাঁটা ১২টা ছুঁতে না ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি শেয়ার করে নিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন পরিচালক শুভ্রজিৎ। তাঁর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন তো ছিলই। আর এই ছবি কি আরও উস্কে দিল সেই জল্পনা? 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। সেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী। আবহে বাজছে 'হ্যাপি বার্থডে টু ইউ'-এর মিউজিক। সেই ছবির সঙ্গে একটি বার্তাও শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। তিনি লিখেছেন শ্রাবন্তীর জন্য শুভেচ্ছা, ভাল থাকার বার্তা। তবে এই পোস্টে শ্রাবন্তীর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য নেই। গতবছর জন্মদিনে শ্রাবন্তীকে একটি নক্ষত্র উপহার দিয়েছিলেন শুভ্রজিৎ। এবার জন্মদিনে তিনি তাঁর ছবির নায়িকাকে ঠিক কী উপহার দেন, তা জানতে চান সকলেই। 

অন্যদিকে, শ্যুটিং শেষ হয়ে গিয়েছে শুভ্রজিতের বিগ বাজেট ছবি 'দেবী চৌধুরানি'-র। 'দেবী চৌধুরানি' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দর্শনা বণিক (Darshana Banik), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 

শুধু এই একটি ছবিই নয়, শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করে শুভ্রজিৎ নিজের আগামী ছবির ঘোষণাও করে ফেলেছেন। ছবির নাম 'কালমৃগয়া'। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে শ্রাবন্তীকে দেখা যেতে চলেছে। কেবল শ্রাবন্তী নয়, পরিচালক জানিয়েছেন, তাঁর অন্যান্য ছবির মতো 'কালমৃগয়া'-তেও একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকছেন। প্রত্যেকেরই ভূমিকা সমান গুরুত্বপূর্ণ ছবির গল্প বোনার ক্ষেত্রে। টলিউডের প্রথম সারির বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই ছবিতে। সারা হয়ে গিয়েছে প্রাথমিক কথাবার্তাও। তবে কাস্টিং নিয়ে, ছবির মতোই কিছুটা রহস্য এখনও জিইয়ে রাখতে চান পরিচালক।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)

আরও পড়ুন: Adah Sharma on Sushant Singh Rajput: সুশান্তের বাড়িটা সত্যিই কি কিনেছেন অদাহ্? এতদিনে প্রকাশ্যে এল সত্যিটা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget