এক্সপ্লোর

Subhrajit on National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে কীভাবে বেছে নেওয়া হয় সেরা ছবি, অভিনেতাদের? জানাচ্ছেন শুভ্রজিৎ

Subhrajit Mitra on 70th National Film Awards: কিভাবে এই সুযোগ এসেছিল শুভ্রজিতের কাছে? পরিচালক বলছেন, 'আমার কাছে সরকারের পক্ষ থেকেই আবেদন এসেছিল কেন্দ্রীয় জুরি হিসেবে কাজ করার'

কলকাতা: এই বছরে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (70th National Film Awards)-এ কেন্দ্রীয় জুরি মেম্বারদের মধ্যে একমাত্র বাঙালি ছিলেন তিনিই। আর সেই মঞ্চ থেকেই চলতি বছরে মোট ৬টি পুরস্কার এসেছে বাঙালিদের জন্যই। কেন্দ্রীয় জুরি হিসেবে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? কীভাবে কাজ হয় এই সমস্ত মঞ্চে? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে প্রথমবার কেন্দ্রীয় জুড়ি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)।

কিভাবে এই সুযোগ এসেছিল শুভ্রজিতের কাছে? পরিচালক বলছেন, 'আমার কাছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই আবেদন এসেছিল কেন্দ্রীয় জুরি হিসেবে কাজ করার। প্রথমেই আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, এই বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আমার কোনও ছবি রয়েছে কি না? তারপরে জানতে চাওয়া হয়েছিল, আমার এই সময়ে কোনও ছবির মুক্তি রয়েছে কি না? সেই সমস্ত দিক বিবেচনা করেই ওঁরা সিদ্ধান্ত নেন। সাধারণত জুরিরা দুই ভাগে ভাগ হন, একটি আঞ্চলিক ও একটি কেন্দ্রীয়। এবার আঞ্চলিক জুরিতে বাঙালিরা থাকলেও, কেন্দ্রীয় জুরির দলে আমিই একমাত্র বাঙালি ছিলাম।' প্রসঙ্গত, জুরি হিসেবে কোন পরিচালক বা অভিনেতা তখনই ডাক পান, যখন তাঁর ঝুলিতে একটি জাতীয় পুরস্কার থাকে। শুভ্রজিৎ 'অভিযাত্রীক' ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

ঠিক কীভাবে কাজ হয়, কোন পদ্ধতিতে সেরা ছবিগুলি বেছে নেওয়া হয় এই ধরণের মঞ্চে? শুভজিৎ বলছেন, 'আমরা কেন্দ্রীয় জুরি হিসেবে যেহেতু সমস্ত ভাষার, সব জঁরের ছবিই দেখি, তাই আমাদের বিভিন্ন মাপকাঠি মাথায় রাখতে হয়। প্রাদেশিকতার উর্ধ্বে উঠেই আমাদের সেরা ছবিগুলি বেছে নিতে হয়। তার জন্য বেশ কিছু নিয়ম নীতি রয়েছে। সেগুলি আমাদের আগে থেকেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। গত কয়েকদিন টানা সমস্ত রকম, সমস্ত ভাষার ছবিই দেখতে হয়েছে। বিচার করতে হয়েছে। দম নেওয়ার সময় পাইনি। তবে এও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। বিভিন্ন ছবি দেখা তো রয়েছেই, পাশাপাশি যে সমস্ত মানুষদের সঙ্গে কাজ করলাম, সেগুলিও মনে রাখার মতোই।

কাজের বাইরেও অনেক মনে রাখার মতোই অভিজ্ঞতা হয়েছে শুভ্রজিতের। বলছেন, রাহুল রাওইল (Rahul Rawail) স্যরের সঙ্গে কাজ করা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। উনি রাজ কপূরের সহকারী হিসেবে কাজ করেছেন। নিজেও পরিচালনা করেছেন ওঁর কাছ থেকে বলিউডের কত অজানা গল্প জানতে পারলাম। কিশোর কুমার হোক বা গুলজার, লতা মঙ্গেশকর.. ওঁর কাছে তো গল্পের ঝুলি।

চলতি বছরে KIFF-এর প্যানেলেও কী দেখা যেতে পারে শুভ্রজিৎকে? পরিচালক বলছেন, 'KIFF-এ আমার সমস্ত বন্ধুরাই রয়েছেন। বাংলা ছবির জন্য আমি সবসময়েই রয়েছি। যদি আমায় কখনও যোগ্য বলে মনে হয়, আহ্বান পেলে অবশ্যই আমি যাব। বাংলা ছবিকে ভালবেসেই পরিচালনায় এসেছি, এই ছবির জন্য সবকিছু করতে পারি।'

আরও পড়ুন: Srabanti Chatterjee on RG Kar Issue: জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দের মধ্যেও শ্রাবন্তীকে বিঁধছে আরজি কর কাণ্ডের ভয়াবহতা, কী বললেন অভিনেত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget