এক্সপ্লোর

Sudha Chandran Appeals: কৃত্রিম পা খুলে দেখাতে হয় প্রতিবার! সুধা চন্দ্রনের মানবিক আর্তি প্রধানমন্ত্রীর কাছে

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন সুধা চন্দ্রন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একটি অত্যন্ত মানবিক অনুরোধ করেছেন।

মুম্বই : নাম সুধা চন্দ্রন (Sudha Chandran)। অস্কার পিস্টোরিয়াসের মতো ব্লেড রানারদের উদয়ের অনেক আগে থেকেই আমাদের দেশের নানা রাজ্যের পাঠ্যপুস্তকে ঠাঁই হয়েছিল এই নামটার। সুধা চন্দ্রন। সঙ্গে তাঁর অদম্য জেদ, হার না মানা কাহিনী। সেই সুধা চন্দ্রন যাঁর কৃত্রিম পায়ের ছন্দে দুলে উঠেছিল গোটা দেশ। অবশ্যই বিদেশও। পা না থাকা অবস্থাতেও দিব্যি নিজের ডান্স পারফরম্যান্সে ভারতকে গর্বিত করেছেন তিনি। সঙ্গে অভিনেত্রীও বটে। সেই সুধা চন্দ্রনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল। 

আরও পড়ুন - The Big Picture Show: দীপিকা থাকতেও অর্জুন কপূরের জন্য মন ধুকপুক করে রণবীর সিংহের!

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন সুধা চন্দ্রন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে উদ্দেশ্য করে একটি অত্যন্ত মানবিক অনুরোধ করেছেন। কিন্তু তাঁর অনুরোধের ভিডিও দেখে শুনেই আঁতকে উঠেছে তামাম দেশবাসী। কী বলেছেন ভিডিওতে সুধা?

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিনীত অনুরোধ আমার। আমি সুধা চন্দ্রন। পেশাদার নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। আমায় প্রায় প্রতিনিয়তই দেশ বিদেশ ঘুরতে হয় পেশাদার শিল্পী হিসেবে পারফর্ম করার জন্য। কিন্তু যতবারই বিমানবন্দরে যাই, নিরাপত্তারক্ষীরা আমার কৃত্রিম পা খুলে দেখাতে বলেন। আমি ওঁদের বারবার অনুরোধ করি, আপনারা অনুগ্রহ করে ইটিডি (এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর) দিয়ে আমার নকল পায়ের পরীক্ষা করুন। কিন্তু ওঁরা কোনওবারই শোনেন না। আর আমাকে প্রতিবারই আমার কৃত্রিম পা খুলে দেখাতে হয়। ব্যাপারটার অসহনীয় হয়ে উঠেছে। এটাই কি আমার প্রাপ্য মোদি জি? অনুগ্রহ করে যদি একটা সিনিয়র সিটিজেন কার্ড করে দেওয়া হয়, তাহলে বাধিত হব।'

আরও পড়ুন - Taapsee Pannu on KBC 13: তাপসী পান্নুকে নিয়ে প্রশ্ন সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীর, উত্তর কি দিতে পারলেন বিগ বি?

কিংবদন্তি সুধা চন্দ্রনের এমন আর্তিতে নড়েচড়ে বসেছে সোশ্যাল মিডিয়া। অভিনেতা কর্ণবীর বোহরা তাঁর পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'সুধা জি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত।' পাল্টা ধন্যবাদ জানিয়েছেন সুধা চন্দ্রনও। কিন্তু এই ঘটনা শুধু ধন্যবাদেই সীমাবদ্ধ থাকলে চলবে না। বুঝতে হবে, আজ প্যারা অলিম্পিক্সে ভারতের প্রতিযোগীরা যে অনেক অনেক পদক জিতে ফেরেন, তাঁদেরও অনেকের প্রেরণা সুধা চন্দ্রন। সেই মানুষটার সঙ্গে নিরাপত্তার জন্য দিনের পর দিন যে ব্যবহার করা হচ্ছে, তার সত্যিই একটা বিহিত হওয়া প্রয়োজন। দেখা যাক সুধা চন্দ্রনের এই অনুরোধে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget