এক্সপ্লোর

Sudipa Chatterjee Son: 'মা হওয়া মুখের কথা নয়', ছেলের থেকে শিক্ষা নিচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায়

Sudipa Chatterjee Son: 'মা' হওয়া যে মুখের কথা নয় তা ছেলের থেকে প্রতি পদে শিখছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। শিক্ষক দিবসে খুদে আদিদেবকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন। সেই সঙ্গে আবেগঘন ক্যাপশনও লিখলেন।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্টের শুরুতে একটা ছোট্ট সহজ প্রশ্ন। 'শিক্ষা দেন যিনি - তিনিই তো শিক্ষক?' আর সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশেই তো পালিত হয় আজকের দিনটি। তাই নিজের নতুন 'শিক্ষক'-কে এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।

আজ, ৫ সেপ্টেম্বর, সারা দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। শিক্ষকদের উদ্দেশে নানা উপহার, নানা পোস্ট, শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন সুদীপা চট্টোপাধ্যায়। ক্যাপশনে স্পষ্ট একরত্তিকেই তিনি 'শিক্ষক' হিসেবে মানেন। 

পুঁচকে আদিদেবের সঙ্গে বিভিন্ন মুডে চারটি ছবি পোস্ট করেছেন সুদীপা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'শিক্ষা দেন যিনি- তিনিই তো ‘শিক্ষক’? তাই, যাঁদের কাছ থেকে ‘শিক্ষা’ পেয়েছি- তাঁদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমার নতুন এক শিক্ষকের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি- আদিদেভ চট্টোপাধ্যায়। যিনি আমাকে ‘মা’ হওয়া যে মুখের কথা নয়,তা পদে পদে,প্রতিদিন শেখাচ্ছেন। মা হওয়ার শিক্ষা তো একমাত্র সেইই আমাকে দিতে পারে। আর কেউ নয়। তাই না?' তিনি পোস্টে আরও জানান, এর মধ্যে একদিন নাকি শ্যুটিং ফ্লোরে হাজির হন আদিদেব। এসেই একরত্তির দাবি ছিল মা-কে বাড়ি যেতে হবে তখনই। সুদীপা চট্টোপাধ্যায়ের কথায় 'এমন কঠিন পরীক্ষা' তাঁকে আগে কেউ দিতে বলেনি। এই পরীক্ষায় 'চিটিং' করাও অসম্ভব। ছেলের কথা না শোনায় রাগ করেছে আদিদেব, আর তখনই এই পোস্টের ছবিগুলি তোলা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

যতই যাই হোক, সন্তান ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা যে বেশ কঠিন তা তাঁর পোস্টে পরিষ্কার। তবে মাতৃত্বের এই 'পরীক্ষা'য় তিনি যে পুরো নম্বর পেয়েই উত্তীর্ণ হয়ে চলেছেন তাও বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget