এক্সপ্লোর

The Kerala Story: 'সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর তৈরি ছবি, জঘন্য সত্যকে তুলে ধরেছে', 'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গে মত প্রধানমন্ত্রীর

PM on The Kerala Story: নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায়।' 

নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) এবং শুরু থেকেই একের পর এক বিতর্কে (controversy) জড়িয়েছে এই ছবি। এই বিতর্কিত এই ছবি নিয়ে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁর কথায় এই ছবি 'সন্ত্রাসী ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে' (terror conspiracy)। 

'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গে কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?

সম্প্রতি মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত, আদাহ্ শর্মা অভিনীত ছবি 'দ্য কেরালা স্টোরি'। ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এই প্রসঙ্গে বক্তব্য রাখলেন খোদ প্রধানমন্ত্রী। ভোট আসন্ন কর্ণাটকে। শুক্রবার বল্লরিতে এক সভার উদ্দেশ্যে মোদি বলেন, 'সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে 'দ্য কেরালা স্টোরি', এবং ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।'

নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায় এবং সন্ত্রাসীদের পরিকল্পনা ফাঁস করে।' 

তাঁর মতে এই ছবির বিরোধিতা করে পরোক্ষে কংগ্রেস এই সন্ত্রাসের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, 'কংগ্রেস সন্ত্রাসবাদের ওপর নির্মিত এই সিনেমার বিরোধিতা করছে এবং সন্ত্রাসী প্রবণতার সঙ্গে দাঁড়াচ্ছে। কংগ্রেস ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসকে ঢাল করেছে।'

 

এর আগে, কেরল হাইকোর্ট 'দ্য কেরালা স্টোরি' ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। ধর্মনিরপেক্ষ কেরল সমাজ ছবিটি যেমন, তেমনভাবেই গ্রহণ করবে বলে দাবি করে, হাইকোর্ট এদিন আবেদনকারীদের জিজ্ঞাসা করে যে সিনেমাটি, যা কল্পনা এবং ইতিহাস নয়, তা কীভাবে সমাজে সাম্প্রদায়িকতা এবং সংঘাত সৃষ্টি করবে। ছবির ট্রেলার সম্পূর্ণ দেখে কেরল হাইকোর্টের মত, 'এই ছবি দেখানো হলে কিছুই হবে না। নভেম্বরে ছবির ট্রেলার মুক্তি পায়। ছবিতে আপত্তিকর কী আছে? আল্লাহ একমাত্র ঈশ্বর বলার মধ্যে ভুল কোথায় আছে? এই দেশ নাগরিকদের নিজের নিজের ধর্মে  ও ঈশ্বরে বিশ্বাস করার এবং তা ছড়িয়ে দেওয়ার অধিকার দেয়। ট্রেলারে আপত্তিকর কী আছে?' আবেদনকারীদের দাবি, এই ছবি 'নিরীহ মানুষের মন বিষিয়ে দেওয়ার ও লাভ জিহাদ ছড়ানোর ক্ষমতা রাখে।'

আরও পড়ুন: Daily Astrology: শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?

সম্প্রতি, এই ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, 'ছবির মাধ্যমে সঙ্ঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget