এক্সপ্লোর

Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এ অক্ষয়ের জায়গায় কার্তিককে নেওয়া নিয়ে চর্চা! মুখ খুললেন সুনীল শেট্টি

Suniel Shetty: চর্চা শুরু হয়েছে যে, রাজু চরিত্রেই অক্ষয়ের পরিবর্তে থাকতে চলেছেন কার্তিক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি...

মুম্বই: 'হেরা ফেরি'। 'ফির হেরা ফেরি'। আর এবার আসছে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। প্রথম দুটি ছবিতে মূল তিন চরিত্র রাজু, শ্যাম এবং বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। কিন্তু তৃতীয় ভাগে কিছুটা ছন্দপতন হয়েছে। 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমারের (Akshay Kumar) পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যেই অক্ষয় কুমার নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি থাকছেন না তৃতীয় ছবিতে। আর পরেশ রাওয়াল (Paresh Rawal) নিশ্চিত করেছেন যে, এই ছবিতে থাকতে চলেছেন কার্তিক আরিয়ান। এরপরই চর্চা শুরু হয়েছে যে, রাজু চরিত্রেই অক্ষয়ের পরিবর্তে থাকতে চলেছেন কার্তিক। বলিউডের খিলাড়ির অনুরাগীরা নেট দুনিয়ায় ট্রেন্ডিং করতে শুরু করেছেন যে, এই ছবিতে তাঁরা অক্ষয়কেই চান। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি (Suniel Shetty)।

'হেরা ফেরি ৩' প্রসঙ্গে সুনীল শেট্টি-

সুনীল শেট্টি বলেন, 'এই ছবির জন্য কার্তিক আরিয়ান খুবই ভালো পছন্দ। কিন্তু ও রাজু চরিত্রে অভিনয় করছে না। কার্তিকে একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর ও যে চরিত্রে অভিনয় করবে, তা এককথায় অসাধারণ। ওর এনার্জি চোখে পড়ার মতো। এরইসঙ্গে রাজুর বিকল্প কেউ হতে পারে না। আর এবার রাজু এবং ফিরোজ (প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা)র উপর নির্ভর করছে এই সমস্যা সমাধান করার।'

আরও পড়ুন - Haddi: চিনতে পারছেন? ইনি অভিনেত্রী নন, বলিউডের নামী অভিনেতা

তিনি আরও বলেন, 'আমার মনে হয় ছবি তখনই হিট হয়, যখন ছবির চরিত্রদের মানুষ মনে রাখে। রাজু, শ্যাম এবং বাবু ভাইয়াও তেমনই তিন চরিত্র। 'হেরা ফেরি'র এই সরলতাই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কখনও ভাবিনি এই ছবিটা এতটা জনপ্রিয় হবে। বলতে গেলে কালজয়ী হবে। তবে, এটা জানতাম যে এই ছবি প্রশংসিত হবে।'

প্রসঙ্গত, এক সাক্ষাতকারে অক্ষয় কুমার বলেন, 'হেরা ফেরি সবসময়ই আমার কাছে সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি। আমারও খারাপ লাগছে যে, এত বছরে আমরা এর তৃতীয়ভাগ নিয়ে আসতে পারলাম না। আমাদের অন্যরকমভাবে চিন্তাভাবনা করতে হবে। ছবিটির প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল। আমি সেকথা বলেওছিলাম কিন্তু স্ক্রিনপ্লে, ছবির চিত্রনাট্য এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। খুশি ছিলাম না। দর্শক যা দেখতে চায়, আমাকে তা দিতে হবে। আর সেই কারণেই এই প্রোজেক্ট থেকে আমার পিছিয়ে আসা। আমার কাছে এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমার জীবন, আমার জার্নি, এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমারও খুব খারাপ লাগছে। আমিও খুব দুঃখ পাচ্ছি যে এটা আমি করতে পারছি না।' তিনি বলছেন, 'এই তো কালকের কথা। আমি দেখছিলাম 'নো রাজু নো হেরা ফেরি' ট্রেন্ডিং ছিল। ওরা (অনুরাগীরা) যতটা দুঃখ পেয়েছেন, আমিও ততটাই। এটা খুবই দুঃখজনক বিষয়। এই কথাটা ওরা ট্রেন্ড করেছে। তার জন্য অনেক ধন্যবাদ। আমি কথায় প্রকাশ করতে পারব না, আমার অনুরাগীরা কতটা পাগল। যে ওরা যা কিছু করতে পারে। ওরা আমায় খুব ভালোবাসে। আমি যে 'হেরা ফেরি ৩' করতে পারছি না, এর জন্য ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।'

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget