এক্সপ্লোর

Celebs on Kohli Retirement: বিরাট কোহলির জন্য বিশেষ বার্তা বলি তারকাদের

বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পরই তাঁর জন্য বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। সুনীল শেট্টি থেকে স্বরা ভাস্কর, বিবেক ওবেরয়রা বিশেষ বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলির জন্য।

মুম্বই: শনিবার টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে ৭ বছর ধরে কঠোর পরিশ্রম, সাধনা ও অক্লান্ত অধ্যাবসায় লেগেছে। পুরোপুরি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিছুই বাদ দিইনি। কিন্তু সব কিছুরই শেষ থাকে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে আমার ইতি টানার সময় হয়েছে। অনেক ভালর পাশাপাশি কিছু খারাপ সময়ও গিয়েছে। কিন্তু কখনও প্রচেষ্টা ও বিশ্বাসের অভাব ছিল না। আমি সব সময় যা করি তাতে একশো কুড়ি শতাংশ দেওয়ায় বিশ্বাসী আর যদি সেটা না পারি, তাহলে জানি সেটা ঠিক নয়। মনের দিক থেকে আমি পুরোপুরি স্বচ্ছ আর দলের কাছে সৎ থাকতে চাই’।

বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পরই তাঁর জন্য বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। বলিউডের বহু তারকা তাঁকে বার্তা দিয়েছেন নেট মাধ্যমে। সুনীল শেট্টি (Suniel Shetty) থেকে স্বরা ভাস্কর (Swara Bhaskar), বিবেক ওবেরয়রা (Vivek Oberoy) বিশেষ বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলির জন্য। এদিন সুনীল শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলির উদ্দেশে লেখেন, 'অধিনায়ক। ধন্যবাদ। ঘামের জন্য। রক্তের জন্য। আনন্দে আসা চোখের জলের জন্য। বিশ্বের যেকোনও প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে জয় নিয়ে আসার জন্য। আমাদের এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য। চোখে জল আসছে। কিন্তু তোমাকে অনেক কৃতজ্ঞতা জানাই। গ্রেটেস্ট অফ অল টাইম বিরাট কোহলি। ভারতের জন্য এভাবেই জিততে থাকো।'

আরও পড়ুন - Lata Mangeshkar Health Update: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) লেখেন, 'কোনও আশ্চর্য নয় যে কেন তাঁকে কিং কোহলি বলা হয়। তোমার অধিনায়কত্বেই ভারত শীর্ষে পৌঁছেছে। প্রিয় কোহলি, অনেক ধন্যবাদ তোমায় আমাদের এভাবে গর্বিত করার জন্য। ভারতের প্রতিটা মানুষের হৃদস্পন্দন তোমার জন্য।' বিরাট কোহলির এমন সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। তিনি বিষ্ময় প্রকাশ করে লিখেছেন, 'কেন বন্ধু? বিরাট কোহলি তুমি একজন অসাধারণ অধিনায়ক। আমাদের দেশকে যেভাবে তুমি উচ্চতায় নিয়ে গিয়েছে, তা এককথায় অসাধারণ। ক্রিকেটে তোমায় আরও অনেক অনেক বছর থাকতে হবে। অধিনায়ক হিসেবেও। তারপরও তোমার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। অনেক ধন্যবাদ সমস্ত অসাধারণ মুহূর্ত আমাদের দেওয়ার জন্য।' কমেন্ট করেছেন অভিনেত্রী রিচা চাড্ডাও (Richa Chadda)। তিনি লেখেন, 'অনেক ধন্যবাদ সমস্ত কিছুর জন্য। যা তুমি করেছো টিম ইন্ডিয়া আর ক্রিকেটের জন্য। তুমি একজন কিংবদন্তি।' এভাবেই বলিউড তারকারা বিরাট কোহলিকে বার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget