এক্সপ্লোর

Sunil Shetty: দেব-মনামী-রুক্মিণীর সঙ্গে সুনীল শেট্টি! ছোটদের সঙ্গে পা মেলালেন নাচের তালে

Sunil Shetty: শুরু থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই নাচের রিয়্যালিটি শো।  গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থেকেছেন মনামী ঘোষ ও দেব।

কলকাতা: এবার বাংলা টেলিভিশনে সুনীল শেট্টি (Sunil Shetty)। নাহ, কোনও ধারাবাহিকে নয়, তিনি এলেন নাচের প্রতিযোগিতার মঞ্চে। অতিথি হয়ে। প্রথম সারির একটি চ্যানেলের নাচের রিয়্যালিটি শো (Dance Reality Show) 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারক হিসেবে হাজির ছিলেন সুনীল শেট্টি। সঙ্গে অবশ্যই হাজির ছিলেন মঞ্চের তিন তারকা বিচারক দেব (Dev), মনামী ঘোষ (Monami Ghosh)  ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 

শুরু থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই নাচের রিয়্যালিটি শো।  গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থেকেছেন মনামী ঘোষ ও দেব। তবে বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী। এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। 

আরও পড়ুন: Ditipriya Roy Birthday: বিশাখাপত্তনমে পরিবারের সঙ্গে ছুটিযাপন, জন্মদিনে পথশিশুদের সঙ্গে কেক কাটলেন দিতিপ্রিয়া

অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় রয়েছেন তৃণা সাহা (Trina Saha), দিপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) ও অভিষেক বসু (Abhishek Basu)। এই অনুষ্ঠানে আগের মতোই সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় রয়েছে লাড্ডু ও উদিতা। 

সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফ থেকে প্রকাশ করে নেওয়া হয়েছে অনুষ্ঠানের ঝলক। সেখানে বিচারকের আসনে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে। তিনিও খুদেদের সঙ্গে মেতে উঠছেন নাচের তালে। কখনও নিজেই হাজির হচ্ছেন মঞ্চে।

 

এই রিয়্যালিটি শো-তেই প্রথম মানুষ রুক্মিণীকে ছোটপর্দায় দেখতেন। নাচ করতে ভালোবাসেন রুক্মিণী। ছোটবেলায় নিজেও অনুষ্ঠানে অংশ নিতেন তিনি। কিন্তু তখন অন্যদের তুলনায় অনেকটা বেশি লম্বা হওয়ার জন্য নাকি পিছনের সারিতে জায়গা পেতেন রুক্মিণী। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেছিলেন, 'ছোটবেলায় ভালো নাচ করতাম বলে সবসময় স্কুলে সামনের সারিতে সুযোগ পেতাম। কিন্তু পঞ্চম-ষষ্ঠ শ্রেণীতে হঠাৎ করে অনেকটা লম্বা হয়ে যাই আমি। ফলে সবসময় পিছনের সারিতে নাচ করতে হত। আমি বিরক্ত হয়ে নাচ করা ছেড়েই দিয়েছিলাম। পরে অবশ্য আমার সেই উচ্চতার জন্যই হয়তো প্রথম ছবির অফার পেয়েছিলাম। আমার প্রথম নাচ শেখা দিদির কাছে। তারপরে স্কুলে প্রথাগত শিক্ষা। ডান্স ডান্স জুনিয়র আমায় আবার ছোটবেলায় ফিরিয়ে আনল।'

বিচারকের আসনে বসার আগে কী কী পরিকল্পনা ছিল রুক্মিণীর? অভিনেত্রী এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি প্রথমবার একটি অ্যাওয়ার্ড শো-তে নাচ করেছিলাম। তখনই কানাঘুষো শুনেছিলাম, নাচের কোনও অনুষ্ঠানে আমায় ভাবা হতে পারে। তবে আমার আর দেবের সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে কথা হয়েছিল। দেব আর মনামী আগেও এই শো-তে বিচারক হিসেবে থেকেছে। এরা দুজনেই খুব ভাল নৃত্যশিল্পী। আমি বিচারকের চেয়েও বেশি একজন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চাই, যে ছোটদের আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।'

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget