এক্সপ্লোর

Govinda-Sunita: গোবিন্দকে মিস করছেন? সুনীতার উত্তর উস্কে দিল বিচ্ছেদের জল্পনা

Sunita Ahuja on Govinda: এর আগে শোনা গিয়েছিল গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হয়ে যাবে। তাঁরা নাকি আইনিভাবে বিচ্ছেদের পথেও এগিয়েছিলেন

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ নিয়ে চূড়ান্ত জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। আর আজ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে যেন সেই গুঞ্জনে আরও ঘৃতাহুতি হল। আজ সুনীতা একটি অনুষ্ঠানে পাপারাৎজিদের সামনে আসেন। সেখানে সুনীতাকে গোবিন্দর ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি মুখে কুলুপ আঁটার ইঙ্গিত করেন। অর্থাৎ তিনি গোবিন্দর ব্যপারে কিছু বলতে চান না। এরপরে পাপারাৎজিদের তরফ থেকে প্রশ্ন আসে, সুনীতা গোবিন্দকে মিস করছেন কি না। এই কথার উত্তরে সুনীতা উত্তর দেন, 'ঠিকানা দিয়ে দেব কি?'

এর আগে শোনা গিয়েছিল গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হয়ে যাবে। তাঁরা নাকি আইনিভাবে বিচ্ছেদের পথেও এগিয়েছিলেন। গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য ভাঙনের মুখে বলে বেশ কিছুদিন ধরেই চর্চা। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সুনীতা নিজেই। নিজের একাকীত্ব নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই পরকীয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর সেই আবহেই বিস্ফোরণ ঘটে আইনি নোটিস পাঠানোর খবরে। জানা যায়, কয়েক মাস আগেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিস পাঠান সুনীতা। (Sunita Ahuja)

তারকা দম্পতির সম্পর্কে সবকিছু যে ঠিক নেই, তা গোড়াতেই স্বীকার করে নিয়েছিলেন গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল। এবার আইনি নোটিস নিয়েও মুখ খুলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছ’মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। কিন্তু পরে আবার মিটমাট হয়ে যায়। ফের মিল হয়ে গিয়েছে দু’জনের। স্বামী-স্ত্রীর মধ্যে এমন ঘটতেই থাকে। কিন্তু ওঁদের সম্পর্ক মজবুত। এখন সব ঠিক আছে।” সংবাদমাধ্যমে ললিত বলেন, “আমরা একসঙ্গে নেপালও গিয়েছিলাম নতুন বছরে। সেখানে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়া হয়। এখন ওঁদের মধ্যে সব ঠিক আছে। ওঁদের সম্পর্ক মজবুত। ওঁরা চিরকাল একসঙ্গে থাকবেন।” তবে গোবিন্দ এবং সুনীতা আলাদা থাকছেন বলে যে খবর সামনে এসেছে, তা খারিজ করে দিয়েছেন ললিত। তিনি জানিয়েছেন, সাংসদ হওয়ার পর একটি বাংলো কেনেন গোবিন্দ। দম্পতির ফ্ল্যাটের উল্টোদিকেই সেই বাংলো। ওই বাংলোয় কাজকর্ম সারেন গোবিন্দ, কখনও কখনও সেখানে ঘুমানও। স্বামী-স্ত্রী একসঙ্গেই আছেন বলে জানিয়েছেন ললিত।

এমনিতে গোবিন্দ এবং সুনীতার সম্পর্ক কম টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়নি। বিবাহিত থাকা অবস্থায় অন্য নারীর প্রতি অনুরক্ত হয়ে পড়ার কথাও স্বীকার করেছিলেন গোবিন্দ। সেই আবহে সুনীতাকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। গোবিন্দের সঙ্গে বিয়ে নিয়েও আক্ষেপ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "পরের জন্মে গোবিন্দের মতো স্বামী চাই না আমি।" কিন্তু ললিতের মতে, সুনীতা গোবিন্দের মতো সন্তান চান বলেছিলেন। কিন্তু তাঁর মন্তব্য বিকৃত করা হয়। সেই থেকেই এত জল্পনা-কল্পনা। গোবিন্দ এবং সুনীতার সম্পর্ক ভাঙতে পারে না বলে এর আগে মন্তব্য করেন অভিনেতার ভাগ্নে কৃষ্ণ অভিষেকও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget