এক্সপ্লোর

Gadar 2 First Look Poster: আসছে 'গদর টু', প্রকাশ্যে সানি-আমিশার ফার্স্ট লুক, কেমন লাগছে দুই অভিনেতাকে?

তারা সিংহ এবং সাকিনার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সানি-আমিশা। ছবিতে তাঁরা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা অমরীশ পুরি, উৎকর্ষ শর্মা, সুরেশ ওবেরয়ের মতো তারকারা।

মুম্বই : দীর্ঘ কুড়ি বছর আগে বলিউডে মুক্তি পেয়েছিল জনপ্রিয় ছবি 'গদর- এক প্রেম কথা' (Gadar: Ek Prem Katha)। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেলকে (Ameesha Patel)। তারা সিংহ এবং সাকিনার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সানি-আমিশা। ছবিতে তাঁরা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা অমরীশ পুরি, উৎকর্ষ শর্মা, সুরেশ ওবেরয়ের মতো বলিউডের তাবড় তারকারা। বক্স অফিসে দারুণ ব্যবসাও করে 'গদর - এক প্রেম কথা'। ফের তারা সিংহ এবং সাকিনা দর্শকদের কাছে হাজির হতে চলেছেন। আসছে ছবির সিক্যুয়েল 'গদর টু'। সম্প্রতি ছবিতে সানি দেওল ও আমিশা পটেলের ফার্স্ট লুক প্রকাশ হল। দুই অভিনেতা নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। 

আরও পড়ুন - Vicky Katrina Wedding: আরও জোরাল বিয়ের গুঞ্জন, দেখা করতে ক্যাটরিনা কাইফের বাড়িতে গেলেন ভিকি? ছবি ভাইরাল মুহূর্তে

সম্প্রতি 'গদর' অভিনেতা আমিশা পটেল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'গদর টু' ছবির শুভ মহরতের ছবি পোস্ট করেছেন। ছবিতে কমলা রঙের সালোয়ার স্যুটে মাথায় ওড়না দিয়ে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর সঙ্গে লাল কুর্তা এবং মাথায় সাদা পাগড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন সানি দেওল। ছবির ফার্স্ট লুক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'গদর টু। মহরত শট।'  আমিশা পটেলের শেয়ার করা ছবি দেখে নস্টালজিক অনুরাগীরা। তাঁরা তাঁদের পছন্দের তারা সিংহ এবং সাকিনাকে মনে করেছেন কমেন্টে। 

ছবির পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির শ্যুটিং শুরুর ছবি পোস্ট করে অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'আরও একটা জার্নি শুরু হয়ে গেল। 'গদর টু'-র মহরতে আনন্দ অনুভব করছি। আপনাদের সকলের প্রার্থনা এবং আশির্বাদ চাই। ছবিটি মুক্তি পাবে ২০২২-এ।' প্রসঙ্গত, 'গদর- এক প্রেম কথা' ছবিতে সানি দেওল ও আমিশা পটেলের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন উৎকর্ষ।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget