এক্সপ্লোর

ছোটপর্দায় ফিরছেন সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে

মুম্বই: ফের ছোটপর্দায় দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখান্ডেকে। এর আগে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’-য় একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ফের সেই সিরিয়ালের সিক্যুয়েল চালু করার সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি চ্যানেলটি। সোম থেকে শুক্র বিকেল চারটেয় দেখা যাবে ওই ধারাবাহিক। এর আগে ‘পবিত্র রিস্তা’-য় সুশান্ত ও অঙ্কিতার দুর্দান্ত কেমিস্ট্রি দেখতে পেয়েছিলেন দর্শকরা। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় তাঁরা আলাদা পথ বেছে নেন। সুশান্ত বলিউডে পা রাখেন। ছোটপর্দার মতোই বড়পর্দাতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। অঙ্কিতাকে অবশ্য অন্য কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। তাঁদের সম্পর্কে ভাঙন ধরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা হলেও, তাঁরা এ বিষয়ে মুখ খোলেননি। প্রায় দু’বছর পরে অঙ্কিতা জানিয়েছেন, ‘কারও সঙ্গে সম্পর্কে ভাঙন ধরলে মনের উপর তার মারাত্মক প্রভাব পড়ে। আপনি জানেন না আপনার সঙ্গে কী হচ্ছে। তবে আমার মনে হয়, এই ঘটনা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আজ আর আমার কিছু মনে হয় না। যা-ই ঘটে থাকুক না কেন, সেই সময় আমার পরিবার ও বন্ধুরা পাশে ছিল।’ অঙ্কিতা আরও বলেছেন, ‘ধীরে ধীরে আমার কাজের প্রতি ভালবাসা এসেছে। শেষপর্যন্ত আপনি কোথায় গিয়ে থামছেন, সেটাই আসল। আপনি যদি সারাদিন ধরে ভালবাসার কথাই ভাবেন, সে বিষয়েই কথা বলতে থাকেন, তাহলে সেটাতেই সব প্রাণশক্তি চলে যাবে। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, কী করতে চাই? উত্তর পেয়ে গিয়েছি।’

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget