এক্সপ্লোর

সুশান্তের শরীরে বিষক্রিয়া হয়নি, বলছে এইমস রিপোর্ট, তবে কেন অ্যাম্বুল্যান্স চালকের এমন দাবি!

তিন কেন্দ্রীয় তদন্তকারী দল কোনও সূত্র না খুঁজে পেলেও, এখনও সুশান্তকে খুন করা হয়েছে বলেই দাবি করে চলেছেন অভিনেতার অ্যাম্বুল্যান্স চালক। এক সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, আমি নিজের চোখে যা দেখেছি, তাই বলেছি।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু কি আত্মহত্যা? নাকি খুন? গত ১৪ জুন থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সারা দেশ। মুম্বই পুলিশ প্রথম থেকে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা ধরে নিয়ে তদন্ত শুরু করেছিল। পরে বিজেপি সাংসদ নারায়ণ রাণে, সুব্রহ্মণ্যম স্বামী, এবং সুশান্তের কয়েকজন প্রাক্তন সহযোগী দাবি করছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে। সুশান্তের দেহ যে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়, তার চালকও সেই সময় দাবি করেছিলেন সুশান্তকে মেরে ফেলা হয়েছে। অভিনেতা ঘনিষ্ঠ বেশ কিছুজনই এই দাবি করেন। তবে এখনও পর্যন্ত এই দাবির স্বপক্ষে  কোনও প্রমাণই মেলেনি। তিন কেন্দ্রীয় তদন্তকারী দল কোনও সূত্র না খুঁজে পেলেও, এখনও সুশান্তকে খুন করা হয়েছে বলেই দাবি করে চলেছেন অভিনেতার অ্যাম্বুল্যান্স চালক। এক সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, আমি নিজের চোখে যা দেখেছি, তাই বলেছি। এখন তদন্তে ড্রাগ-অ্যাঙ্গেল সামনে এসেছে। পরে খুনের বিষয়টিও গোপন থাকবে না। যদি কেউ ঝুলে আত্মহত্যা করেন, তাহলে তাঁর পা ভাঙে কী করে? এরপর তিনি দাবি করেন, পোস্টমর্টেম যে ঘরে হয়, সেখানে আলো অত্যন্ত কম ছিল। তাই সেখানে কী হয়েছে বলা মুশকিল। মুম্বইয়ের কুপার হাসপাতালে করা সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, গলায় ফাঁসের জেরে শ্বাসরোধ হয়ে সুশান্তের মৃত্যু হয়। তদন্তভার হাতে নেওয়ার পর দিল্লির এইমসের ফরেন্সিক টিমের কাছে এ বিষয়ে রিপোর্ট চায় সিবিআই। সেই রিপোর্টই সোমবার রাতে সিবিআই-এর হাতে তুলে দিয়েছে এইমসের ফরেন্সিক টিম। সূত্রের দাবি সেই রিপোর্টে বলা হয়েছে, সুশান্তের শরীরে কোনও বিষ পাওয়া যায়নি। অর্থাৎ‍ বিষক্রিয়ায় সুশান্তের মৃত্যু হয়নি। সূত্রের আরও দাবি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিও তাদের রিপোর্ট সিবিআই-এর কাছে জমা দিয়েছে। CFSL-এর রিপোর্টেও সুশান্তকে খুনের কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে পুর্ননির্মাণের পর CFSL এর ধারনা, আংশিক ঝুলন্ত পরিস্থিতির জেরেই সুশান্তের মৃত্যু হয়েছে। সিংহভাগক্ষেত্রেই আত্মহত্যার ঘটনাতেই ‘পার্শিয়াল হ্যাঙ্গিং বা আংশিক ঝুলন্ত পরিস্থিতি’র তত্ত্ব সামনে আসে। এরইসঙ্গে রিপোর্টে এও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার কাপড়ই ফাঁসির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget