এক্সপ্লোর

একবছরের উপর যোগাযোগ বিচ্ছিন্ন, তবু কেন সুশান্তের মৃত্যুর পর কুপার হাসপাতালে 'বন্ধু' সন্দীপ?

তদন্তের পঞ্চম দিনে গতকাল সিদ্ধার্থ, নীরজ ও কেশবকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের প্রাক্তন ও বর্তমান অ্যাকাউন্ট্যান্টকেও। রহস্য বাড়িয়েছে নিজেকে সুশান্তের বন্ধু বলে পরিচয় দেওয়া সন্দীপ শ্রীধরের ভূমিকা।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জটিল থেকে জটিলতর হয়ে উঠছে! একাধিক সম্পর্ক, আধ্যত্মিক গুরু, মাদক, আর্থিক লেনদেন, অবসাদের তত্ত্ব, কালা জাদুর গল্প কী নেই!মঙ্গলবার তদন্তের পঞ্চম দিনে সুশান্তের পরিচারক নীরজ, কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে জেরা করল সিবিআই। এরইমধ্যে সুশান্ত মৃত্যু রহস্য আরও এক নতুন মোড় নিয়েছে। সন্দীপ সিং, যিনি কিনা সুশান্তের মৃত্যুর পর এই সন্দীপই নিজেকে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছিলেন! অঙ্কিতা লোখণ্ডে এবং সুশান্তের ভেঙে যাওয়া প্রেম নিয়ে সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় বড়সড় পোস্টও করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, সুশান্তের জীবনে অঙ্কিতা ছাড়া আর কোনও নারীর অস্তিত্ব মেনেই নিতে পারেননি তিনি। বলেছিলেন, অঙ্কিতাই সুশান্তের মা, প্রেমিকা, দিদি সবকিছু ছিল। কিন্তু, সূত্রের খবর, এহেন সন্দীপ সিংয়ের কল ডিটেলস খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন গত এক বছর সুশান্ত ও সন্দীপের মধ্যে একবারও ফোনে কথা হয়নি। দু’তরফ থেকেই ফোন, মেসেজ কিছুই দেওয়া নেওয়া হয়নি। সুশান্তের পরিবারের আইনজীবী প্রথম থেকে দাবি করছেন, তাঁরা সন্দীপকে চেনেন না। সুশান্তের ফ্ল্যাটের কর্মচারীরাও জানিয়েছেন, সন্দীপকে তাঁরা কোনওদিন দেখেননি। তাহলে এখন প্রশ্ন হল, সুশান্তের সঙ্গে এক বছর যোগাযোগ না রাখা সন্দীপ কেন তাঁর মৃত্যুর পর হঠাৎ‍ ঘটনাস্থলে হাজির হয়েছিলেন? -কে তাঁকে খবর দিয়েছিল? -সন্দীপ কেন কুপার হাসপাতালে গেছিলেন? -কেউ কি তাঁকে সেখানে পাঠিয়েছিল? -কেন সুশান্ত ও অঙ্কিতার প্রেম ভাঙা নিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছিলেন সন্দীপ? এবার কি তবে সন্দীপকেও কি জেরা করবে সিবিআই? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget