এক্সপ্লোর

Sushant Singh Facebook: মৃত্যুর ১ বছর পর হঠাৎ বদলে গেল সুশান্ত সিং রাজপুতের ফেসবুক ডিপি!

মৃত্যুর এক বছর পর বদলে গেল সুশান্ত সিং রাজপুতের ফেসবুকের প্রোফাইল পিকচার! সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি চোখে পড়তেই আঁৎকে উঠেছিলেন নেটিজেনরা! ছবির কমেন্টবক্স ভরল অবাক মন্তব্যে।

মুম্বই: মৃত্যুর এক বছর পর বদলে গেল সুশান্ত সিং রাজপুতের ফেসবুকের প্রোফাইল পিকচার! সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি চোখে পড়তেই আঁৎকে উঠেছিলেন নেটিজেনরা! ছবির কমেন্টবক্স ভরল অবাক মন্তব্যে।

১৪ জুন ২০২০। হঠাৎ দুঃসংবাদ। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবরে শোরগোল পড়ে গিয়েছিলে গোটা দেশে। সুশান্তের আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছিল অভিনেতার নিথর দেহ। তাঁর মৃত্যু নিয়ে আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছিলেন বলিউডের বিভিন্ন পরিচিত মুখেরা। জড়িয়ে গিয়েছিল মাদককাণ্ডও।

১৪ জুন কয়েক মুহূর্তের মধ্যেই মায়ানগরী ছাড়িয়ে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। বান্দ্রার সুসজ্জিত ফ্ল্যাটের ঘর থেকে তখন একটা দেহ উদ্ধার করতে ব্যস্ত পুলিশ। গলা গাঢ় হয়ে বসে যাওয়া ফাঁসের দাগ, নিথর সুশান্ত সিং রাজপুতের দেহ। মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল বলিউডের এক জনপ্রিয়, সম্ভাবনাময় নায়কের জীবন। এক বছর পেরিয়ে এখনও সুশান্তের কথা মনে পড়লে গলা বুজে আসে অনেক অনুরাগীর। 

বিহারের এই তরুণ অভিনেতা বলিউডে পা রেখেছিলেন কোনও পূর্বপরিচিতি ছাড়াই। ধারাবাহিক থেকেই জনপ্রিয়তার শুরু সুশান্তের। পরবর্তীকালে রুপোলি পর্দাতেও দর্শকদের মন জয় করেছিলেন সুশান্ত। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল এই ছবি।

এক বছর পর সুশান্তের ছবি বদলাতে দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা। তবে এই প্রথম নয়, সুশান্তের মৃত্যুর পরেও চালু রয়েছে তাঁর প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের অ্যাবাউট বদলে তাতে যোগ করা হয়েছে সুশান্তের মৃত্যু দিন। অভিনেতার মৃত্যুর ঠিক দু দিন পর আরও একটি পোস্ট করে বাক্তা দেওয়া হয়েছিল, চলে গেলেও সবার মনের মধ্যে রয়ে গিয়েছেন অভিনেতা। সম্ভবত সুশান্ত সিং রাজপুতের প্রোফাইলটির দেখভাল করেন তাঁর প্রাক্তন টিম। তাঁরাই মাঝে মধ্যে চালু রাখেন প্রোফাইলটি।

তবে কমেন্টবক্সের কমেন্টে শুধুই অবাক বিস্ময় আর চমকে ওঠা। সুশান্তের মৃত্যুর ক্ষত এখনও যে মেলায়নি, ফের একবার প্রমাণ হয়ে গেল তাই। সুশান্তকে ভুলতে পারেনি মানুষ।

 

 

মহাকাশ আকর্ষণ করত সুশান্তকে। রাত জেগে ছাদে বসানো টেলিস্কোপে চোখ রাখতেন সুশান্ত। সোশ্যাল মিডিয়াতেও বহুবার সেই ছবি পোস্ট করেছেন সুশান্ত। সুশান্তই বলিউডের প্রথম ও একমাত্র অভিনেতা যিনি চাঁদে জমি কিনেছিলেন। ইন্টারন্যাশানাল লুনার ল্যান্ড রেজিস্ট্রি করে চাঁদে জমি কিনেছিলেন তিনি। শ্রদ্ধা কপূরের মত অনেক অভিনেতা অভিনেত্রীই বিভিন্ন সময়ে বলেছিলেন সুশান্তের মহাকাশ ভালোবাসার কথা। এমনকি তাঁর বাড়িতে অতিথি আসলেও তাঁকে টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের বিভিন্ন জিনিস বোঝাতেন সুশান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget