এক্সপ্লোর

Sushmita Sen First Reaction: ললিত মোদির সঙ্গে বিয়ের জল্পনার মধ্যেই মুখ খুললেন সুস্মিতা

Sushmita Sen on Lalit Modi: এই দুই ট্যুইটের পর তোলপাড় আর জল্পনার ঢেউয়েও নিশ্চল ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর প্রথম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি

মুম্বই: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেরাতের একটা ট্যুইটের পর থেকেই কার্যত তোলপাড়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম। প্রথমে বিয়ের খবর নিয়ে বিভ্রান্তি আর তারপরেই ট্যুইটারে স্পষ্ট ঘোষণা, বিয়ে নয়, এ তো প্রেম। 'ডেটিং'। ট্যুইট জুড়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও প্রসঙ্গ থাকলেও ট্যুইটটি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। সোশ্যাল মিডিয়ায় নতুন সম্পর্ক আর জীবনের নতুন মোড় নিয়ে অকপট একটা ট্যুইট। আর সেই ট্যুইটেই আগুনের মত ছড়িয়ে পড়ল সুস্মিতা সেন (Sushmita Sen) আর ললিত মোদির সম্পর্কের খবর। 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, 'মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।' সেই ট্যুইটের সঙ্গে জোড়া ছিল নতুন পুরনো মিলিয়ে সুস্মিতা ও ললিতের একগুচ্ছ ছবি। 

প্রথম ট্যুইটে সুস্মিতাকে 'স্ত্রী' বলে উল্লেখ করলেও পরের ট্যুইটেই বিষয়টি পরিষ্কার করে দেন ললিত মোদি। ফের তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, 'একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি। বিয়ে করিনি। তবে আশা রাখি একদিন বিয়েও হবে।'

আরও পড়ুন: Sushmita Sen: 'আমার কাছে সেরকম কোনও খবর নেই', ললিত-টুইট নিয়ে মন্তব্য সুস্মিতা সেনের বাবার

এই দুই ট্যুইটের পর তোলপাড় আর জল্পনার ঢেউয়েও নিশ্চল ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর প্রথম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি। শেয়ার করে নিলেন ছবিও। তবে সেই ছবিতে ললিত মোদির চিহ্নমাত্র নেই। সেই ছবিতে সুস্মিতাকে ঘিরে রয়েছেন তাঁর দুই মেয়ে। 

সুস্মিতা লিখছেন, 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর যাঁরা করেন না , তাঁদেরও.. সবাইকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget