এক্সপ্লোর

Rohman Shawl Update: সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদের পর মুখ খুললেন রোহমান

সম্পর্ক ভাঙনের গুঞ্জন রটার পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে রহমান শলের সঙ্গে ব্রেক আপের কথা জানান সুস্মিতা সেন। তারপর থেকেই বিচ্ছেদের কারণ হিসেবে নানা কিছু উঠে এসেছে।

মুম্বই: ব্যক্তিগত সম্পর্কে যে ফাটল ধরেছে, তা টের পাওয়া যাচ্ছিল গত বছরের মাঝামাঝি সময় থেকেই। সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে কোথাও একসঙ্গে দেখা যাচ্ছিল না। সম্পর্ক ভাঙনের গুঞ্জন রটার পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে রোহমান শলের (Rohman Shawl) সঙ্গে ব্রেক আপের কথা জানান সুস্মিতা সেন (Sushmita Sen)। তারপর থেকেই বিচ্ছেদের কারণ হিসেবে নানা কিছু উঠে আসলেও সুস্মিতা সেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি যখন কোনও সম্পর্কে থাকেন, সেখানে ১০০ শতাংশ থাকেন। আর সম্পর্ক শেষ হওয়ার সময়ও ১০০ শতাংশ শেষ হওয়া দরকার। কারণ, প্রত্যেকেরই নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। তাই প্রত্যেকেই যাতে স্বাধীনভাবে নিজের মতো করে জীবন বাঁচতে পারে, সেজন্য সম্পর্ক ছেদের কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার। প্রসঙ্গত, সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে এই বিষয়ে কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি রোহমান শলকে। অবশেষে এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে তিনি মুখ খুললেন।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন রোহমান শল। কোভিড থেকে সেরা ওঠার পর জীবন থেকে কী শিক্ষা নিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনের প্রাক্তন রোহমান শল বলেন, 'খুব বড় শিক্ষা হল। কত বড় সমস্যা সেটা বড় বিষয় নয়। যদি কারও ক্ষমতা থাকে, তাহলে সে যেকোনও সমস্যার মুখোমুখি হতে পারে। এটা দুঃখজনক। এটা কষ্টদায়ক। আর এটা রয়েছে।'

আরও পড়ুন - Katrina Kaif Update: ভিকির সঙ্গে ইন্দোরে কী করছেন ক্যাটরিনা?

রোহমান আরও বলেন, 'আমি নিজেকে কখনও মিথ্যে বলি না। আমাদের যেটা দরকার সেটাই আমরা চাই। অনেক সময় কঠিন পরিস্থিতিতে একটা জাদু কি ঝাপ্পিও অনেক কাজে দেয়।' এরইমাঝে নিজের পরবর্তী প্রোজেক্টের কথারও আভাস দিলেন রোহমান। বলেন, 'কোভিডে আক্রান্ত হওয়ার আগে কিছুটা কাজ শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নতুন শুরুর ঘোষণা খুব শীঘ্রই করব।'

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোহমান শলের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। বন্ধুই আছি। সম্পর্ক অনেকদি আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসা থেকে গিয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget