এক্সপ্লোর

Sushmita Sen: সুস্মিতার শপিং পার্টনার মেয়ে আর রোহমান, অসুস্থতাই ফেরাল প্রাক্তন প্রেমিককে?

Sushmita Sen News: মায়ানগরীতে একটি বড় দোকানে ক্যামেরাবন্দি হলেন সুস্মিতা, রোহমান, আর আলিশা। এরপরে গাড়িতে উঠে চলে যান ৩ জনেই।

কলকাতা: পাশে ছিলেন খারাপ থেকে ভাল সময়ে.. ফের সম্পর্ক জোড়া লাগছে সুস্মিতা সেন (Sushmita Sen) আর তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শল (Rohman Shawl)-এর? মুম্বইতে মেয়ে আলিশা আর রোহমানের সঙ্গে শপিং করতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। 

মায়ানগরীতে একটি বড় দোকানে ক্যামেরাবন্দি হলেন সুস্মিতা, রোহমান, আর আলিশা। এরপরে গাড়িতে উঠে চলে যান ৩ জনেই। পাপারাৎজিরা তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলে তিনি কথা বলেন তাঁদের সঙ্গে। একটি কালো শার্ট পরেছিলেন আলিয়া, অন্যদিকে একটি গোলাপি শার্ট পরেছিলেন রোহমান। লাল পোশাকে নজরকাড়া সুস্মিতা।

সদ্যই 'আরিয়া'-র (Arya) নতুন সিজনের শ্যুটিংয়ের জন্য রাজস্থানে উড়ে যাওয়ার কথা সুস্মিতার। এই সিজনের শ্যুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা। বছর ৪০-এর অভিনেত্রীর ফিটনেস ঈর্ষণীয়। কড়া নিয়ম ও নিয়মিত শরীরচর্চার মধ্যেই থাকেন তিনি। এহেন সুস্মিতার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর বেশ বিব্রত করেছিলেন অনুরাগীদের। তাঁর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয় তাঁর। বুকে স্টেন্ট বসে। বিশ্রাম করে, সুস্থ হয়ে ধীরে ধীরে কাজে ফিরছেন সুস্মিতা। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি শরীরচর্চার ভিডিও শেয়ার করে নিয়েছিলেন সুস্মিতা। সেখানে তাঁর সঙ্গে শরীরচর্চা করতে দেখা গিয়েছিল রোহমান শলকে। সুস্মিতা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হাসপাতালে সবসময় তাঁর পাশে উপস্থিত ছিলেন রোহমান। এমনকি সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে, হাসপাতালে চেকআপে যাওয়ার সময়ও ব্রহ্মান্ডসুন্দরীর পাশেই ক্যামেরাবন্দি হন তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান। কিছুদিন আগে সুস্মিতার সঙ্গে ললিত মোদির সম্পর্ক ঘিরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। 

যদিও সেই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সুস্মিতা। ললিত মোদিই (Lalit Modi) তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানিয়েছিলেন। যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন ললিত মোদি। সুস্মিতাও এই সম্পর্ক নিয়ে কিছু লেখেননি, কেবল জানান, তিনি বিবাহিত নন। এরপরে ললিত মোদির সঙ্গে সুস্মিতাকে আর দেখা না গেলেও প্রাক্তন প্রেমিক রোহমানের সঙ্গে একাধিকবার ফ্রেমবন্দি হয়েছেন সুস্মিতা। তবে তাঁদের মধ্যে সম্পর্কের ঠিক কী সমীকরণ, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না কেউ। নিজের ব্যক্তিগত জীবনকে একটা পর্যায়ের পরে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিও শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, 'ইচ্ছাশক্তিই রাস্তা খুলে দেয়। এখন আমি আরও শরীরচর্চার অনুমতি পেয়েছি। খুব শীঘ্রই আমি 'আরিয়া'-র আগামী সিজনের শ্যুটিং করতে জয়পুরে পাড়ি দেব। তার আগে, আমায় যে সমস্ত ভালবাসার মানুষেরা সবসময় আমার পাশে ছিলেন, ভালবেসে আমায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করেছেন, তাঁদের আমার তরফ থেকে অনেক ভালবাসা, ধন্যবাদ। আলিশা সোনা আর রোহমানকে অনেক চুম্বন। ভালবাসা তোমাদের জন্য। দুগ্গা দুগ্গা।'

আরও পড়ুন: Neetu Katrina: ক্যাটরিনাকে ইঙ্গিত করে পোস্ট নীতুর? পাল্টা অর্থবহ বার্তা অভিনেত্রীর মায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget