এক্সপ্লোর

SVF Bharat: হিন্দিতে 'কাকাবাবুর প্রত্যাবর্তন', জাতীয় স্তরের বিনোদন জগতে পা রাখছে এসভিএফ

বাংলার পাশাপাশি এবার হিন্দিতেও পা রাখল এসভিএফ। বাংলার ছবির পাশাপাশি এবার হিন্দি গান ও বিভিন্ন ছবির স্বাদ নিতে পারবেন হিন্দিভাষী দর্শকেরাও।

কলকাতা: বাংলার পাশাপাশি এবার হিন্দিতেও পা রাখল এসভিএফ। বাংলার ছবির পাশাপাশি এবার হিন্দি গান ও বিভিন্ন ছবির স্বাদ নিতে পারবেন হিন্দিভাষী দর্শকেরাও। নতুন প্ল্যাটফর্ম 'এসভিএফ ভারত' নিয়ে এসেছে বিনোদন জগতের প্রথম সারির এই সংস্থা। 

নতুন এই উদ্যোগ সম্পর্কে এসভিএফের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বলছেন, 'দীর্ঘ ২৫ বছর ধরে বাংলা বিনোদন জগতের কাছে বিভিন্ন স্বাদের ছবি, ওয়েব সিরিজ, গান ইত্যাদি পৌঁছে দিয়েছি আমরা। ২০২২ সাল সঠিক সময় 'এসভিএফ ভারত'-কে বাজারে নিয়ে আসার। আঞ্চলিক ছবি ও ওয়েবসিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। আশা করছি গোটা দেশের জনগনের ঘরে ঘরে বিনোদনকে পৌঁছে দিতে পারবে 'এসভিএফ ভারত'।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-ই প্রথম ছবি যেটি হিন্দিতে মুক্তি পাবে 'এসভিএফ ভারত' থেকে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই বছরেই আরও বেশ কিছু নতুন ছবি মুক্তি পাবে এই প্ল্যাটফর্মে।

এর আগে 'জোশ' অ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে এসভিএফ। বিনোদনের মাধ্যম সোশ্যাল মিডিয়া, উপার্জনেরও। শুধু অন্যান্য দেশে বা রাজ্যে নয়, সোশ্যাল মিডিয়ায় নিজস্ব বিষয়বস্তু নির্মাতার (content creator) সংখ্যাও নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় দৌলতেই তাঁরা জনপ্রিয়, তারকাও বটে। বাংলা ভাষায় ভর করেই কমেডি, সমসাময়িক বিষয়বস্তু বা নাচ-গানের ছোট ছোট ভিডিও বানিয়েই মন জিতে নিয়েছেন নেটিজেনদের। এবার এই সমস্ত প্রতিভাদের নতুন মঞ্চ দিতেই 'যোশ'-এর সঙ্গে হাত মেলাল এসভিএফ। নতুন এই প্ল্যাটফর্মে নিজেদের কনটেন্ট পোস্ট করতে পারবেন নির্মাতারা। এর ফলে যেমন তাঁদের ফলোয়ার্সদের সংখ্যা বাড়বে, তেমনই নতুন প্রতিভারা পাবে মঞ্চ।

আরও পড়ুন: গল্পের সঙ্গে জড়িয়ে খেলা, শুনেই 'মুক্তি'-র জন্য রাজি ফুটবলপ্রেমী অর্জুন

এসভিএফের এক্সিকিউটিভ ডিরেক্টর বিষ্ণু মোহতা এই বিষয়ে বলেন, 'পূর্বভারত নেটদুনিয়ায় নতুন কনটেন্ট বানাতে নির্মাতাদের উদ্বুদ্ধ করবে 'যোশ' ও এসিভিফের এই মেলবন্ধন। আঞ্চলিক ভাষায় এই মঞ্চ আসার ফলে আরও নতুন প্রতিভারা উঠে আসবে বলেই আমার বিশ্বাস। সেইসঙ্গে 'যোশ' অ্যাপের সহজ ভিডিও বানানোর পদ্ধতিও নির্মাতাদের উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।

অন্যদিকে সুন্দর ভেঙ্কটরমন বলেন, 'পূর্বভাবতের প্রথম শ্রেণীর প্রযোজক সংস্থা এসভিএফ। তাদের সঙ্গে এক মঞ্চে আসতে পেরে আমরা খুশি। এসভিএফের মিউজিক লাইব্রেরী নির্মাতাদের নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। 'জোশ' সবসময় আঞ্চলিক নির্মাতাদের জন্য সুযোগ করে দিতে চেয়েছে। এই উদ্দেশ্যেই এসভিএফের সঙ্গে এই মেলবন্ধন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget