এক্সপ্লোর

জেএনইউয়ে প্রতিবাদ সভায় যেতে ৫ কোটি নেন দীপিকা! উড়ো পোস্টের প্রতিবাদে স্বরা,’নির্বোধের সংস্কৃতি’!

অভিনেত্রী সেদিন কোনও কথা বলেননি, শুধুমাত্র উপস্থিত হয়েছিলেন ছাত্র জমায়েতে, তাই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে যেমন এজন্য় দীপিকার সমালোচনা করেন, তেমনই তিনি বহু ভক্ত এবং ইন্ডাস্ট্রির অনেক বন্ধুকে সমর্থক হিসেবে পাশেও পেয়ে যান।

নয়াদিল্লি: দেশের লক্ষ লক্ষ ভক্তকে অবাক করে দিয়ে মাস কয়েক আগে জেএনইউ বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে গিয়ে দেখা করেন দীপিকা পাড়ুকোন। সহমর্মিতা জানান জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের প্রতি। যেহেতু অভিনেত্রী সেদিন কোনও কথা বলেননি, শুধুমাত্র উপস্থিত হয়েছিলেন ছাত্র জমায়েতে, তাই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে যেমন এজন্য় দীপিকার সমালোচনা করেন, তেমনই তিনি বহু ভক্ত এবং ইন্ডাস্ট্রির অনেক বন্ধুকে সমর্থক হিসেবে পাশেও পেয়ে যান। সম্প্রতি দীপিকার পক্ষে অসম্মানজনক একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তাতে বলা হচ্ছে, দীপিকা সেদিন জেএনইই ক্যাম্পাসে তাঁর উপস্থিতির জন্য পাঁচ কোটি টাকা নেন।ওই পোস্টে খোঁচা মারা হয়েছে জেএনইউ আন্দোলনের পক্ষে কথা বলা অভিনেত্রী স্বরা ভাস্করকেও। দীপিকা কিছু না বললেও ঘুরিয়ে উত্তর দিয়েছেন স্বরা। দীপিকা, স্বরাকে খোঁচা দিয়ে পোস্টে বলা হয়েছে, ‘জেএনইউতে সিএএ -বিরোধী আন্দোলনে ২ মিনিট উপস্থিত হওয়ার জন্য পাঁচ কোটি টাকা পেয়েছেন দীপিকা। কিন্তু বহুদিন ধরে সিএএ-র বিরুদ্ধে গলা ফাটিয়ে কেবলমাত্র একটা সি-গ্রেড ওয়েব সিরিজের কাজ যোগাড় করতে পেরেছেন স্বরা ভাস্কর।‘ পোস্টে আরও বলা হয়েছে, ‘ভগবান কিসিকো ডিপ্রেশন দে দে, লেকিন কমিউনিজম না দে।‘ এই পোস্টের বিরুদ্ধে স্বরার ব্যাখ্যা, এই পোস্ট নির্বোধের সংস্কৃতিকেই সামনে এনেছে। বলিউডের অভিনেত্রীদের বিষয়ে এ রকম বোকার মতো ভুল-ভাল তথ্য পরিবেশন হল এক ধরনের নোংরা চক্রান্তেরই অংশ।বিপজ্জনক ব্যাপার হল মানুষ এই রকম বাজে কথা, চক্রান্তের তত্ত্ব বিশ্বাসও করেন, তা যতই কুত্সিত শোনাক না কেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget