এক্সপ্লোর

Swastika Mukherjee: ক্লান্ত চোখ, বলিরেখা, চোখের তলায় কালি.. জন্মদিনে যেন নিজেই নিজের পিঠ চাপড়ে দিলেন স্বস্তিকা

Swastika Mukherjee Birthday: সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা নিজের চারটি ছবি পোস্ট করে লিখছেন, 'ভালবাসা.. শুভ ৪৪তম জন্মদিন'

কলকাতা: আজ তাঁর জন্মদিন। তিনি সবসময়েই সমস্ত নায়িকাদের থেকে অন্য পথে হেঁটেছেন। অন্যান্য নায়িকারা যখন বয়স লুকোতে ব্যস্ত, তিনি তখন জন্মদিনে নিজেই প্রকাশ্যে বলেন নিজের বয়স। শুধু তাই নয়, বয়স বাড়া নিয়ে মোটেই চিন্তান্বিত নন। বরং তিনি এই সফরকে বেশ উপভোগই করেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের জন্মদিনে একটি লম্বা পোস্ট করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। জন্মদিনে নিজেকেই নিজে খোলা চিঠি দিলেন অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা নিজের চারটি ছবি পোস্ট করে লিখছেন, 'ভালবাসা.. শুভ ৪৪তম জন্মদিন। যে ধূসর রঙে তুমি একসময়ে ভয় পেতে, দেখো, তারা রুপোর থেকেও বেশি ঝলমল করছে। তোমরা দেখো ক্লান্ত চোখ.. আমি দেখি অভিজ্ঞতা। তোমরা চোখের তলায় কালো কালি দেখো, আমি দেখি আমার প্রাপ্তিগুলো। তোমরা ত্বকের বলিরেখা দেখো, আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি দেখি একজন শিল্পীকে, একজন মাকে, একজন বন্ধুকে। তুমি তোমার মতো হও। দয়ালু, সহমর্মী, নির্ভেজাল, সৎ.. মানুষকে তুমি উজ্জীবিত করো। মনে রেখো, আমি সবসময়ে তোমার পিছনে রয়েছি। যখন আমি সশরীরে নেই, তখনও রয়েছি। মনে রেখো, আমি চিরকাল তোমায় ভালবাসি, এমনকি যখন ভালবাসি না বলি তখনও। শুভ জন্মদিন আমার প্রিয় এসএম। এমন উজ্জ্বলভাবেই তুমি এগিয়ে যাও।'

এ যে খোলা চিঠি। নিজেকে লেখা, নিজের চিঠি। নিজেই নিজের পিঠ চাপড়ে দেওয়া। এই চিঠি সাহসীকতার। স্বস্তিকা ছাড়া কোন নায়িকাই বা এমন করে বয়স বলতে পারে কথায় কথায়। বলিরেখা, চোখের তলার কালি, পাকা চুল-এইসব ঢাকতে যখন মরিয়া সবাই, তখন স্বস্তিকা সেই সমস্ত কিছুকে যেন নিজের করে নিয়েছেন। খুশি আছেন বয়স বাড়ার সমস্ত অভিব্যক্তিকে নিয়েই। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার এই পোস্টে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

আরও পড়ুন: Rashmika on Allu Arjun: গ্রেফতার অল্লু অর্জুন, পরে জামিন, গোটা ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget