এক্সপ্লোর

Rubel-Sweta: কেক-গোলাপ-বেলুন-ভালবাসায় মুড়িয়ে রুবেলের জন্মদিন পালন, শ্বেতার পোস্টে প্রেমের ইস্তেহার!

Tollywood Couple: রুবেলের জন্মদিন গিয়েছে গতকাল। আজ সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন শ্বেতা ভট্টাচার্য। দেখা গেল ভালবাসায় মুড়িয়ে সাজিয়েছেন বাড়ি। গুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

কলকাতা: একে অপরের প্রতি প্রকাশ্যে ভালবাসা জানাতে তাঁরা কখনওই পিছপা হন না। আর যদি উপলক্ষ হয় জন্মদিন, তাহলে তো বিশেষ পোস্টের আশা করাই যায়। ৫ সেপ্টেম্বর জন্মদিন ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের (Rubel Das)। এই দিনটিকে আরও স্পেশাল করে তোলেন তাঁর প্রেমিকা, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। আজ, শুক্রবার শেয়ার করলেন সেলিব্রেশনের ছবি, লিখলেন খোলা চিঠি। পোস্টেই পাল্টা ভালবাসা জানালেন রুবেল। (Birthday Post)

রুবেলের জন্মদিনে ভালবাসার প্রকাশ, খোলা চিঠি শ্বেতার

রুবেলের জন্মদিন গিয়েছে গতকাল। আজ সেলিব্রেশনের ছবি পোস্ট করলেন শ্বেতা ভট্টাচার্য। দেখা গেল ভালবাসায় মুড়িয়ে সাজিয়েছেন বাড়ি। কেক কাটার জায়গার পিছনে দেওয়ালে 'মানি হেইস্ট'-এর মুখোশও নজরে পড়ল। গোলাপের পাপড়ি, বেলুন, মোমবাতি, আলোয় মোড়া আয়োজন। একগুচ্ছ ছবিতে দেখা মিলল তাঁদের পরিবারের লোকজনের। দেখা গেল শ্বেতা ও রুবেলের আদুরে ছবিও। ট্যুইনিং করে দু'জনের পোশাকই রইল সাদা। একাধিক কেক কাটার ছবিও পড়ল নজরে। 

এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে শ্বেতা লেখেন, 'গতকাল ৫ সেপ্টেম্বর, তোমার জন্মদিন ছিল। আমি আজ তোমাকে কিছু কথা বলতে চাই। বাবাই, শুধু তোমার আনন্দ নয়, তোমার দুঃখও ভাগ করতে চাই। আমরা শুধু একে অপরের বাহুতে হাসিই না, কাঁদতেও যেন পারি। তুমিই আমার পৃথিবীর কেন্দ্র। আর আমি এর অন্যথা একেবারেই চাই না। আমাদের একসঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের ভালবাসা শক্তিশালী ও চিরন্তন এবং আমি তোমার সঙ্গে প্রত্যেক মুহূর্ত উপভোগ করি। আমি তোমাকে ভালবাসি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)

শ্বেতার প্রেমের ইস্তেহারে উত্তর দিয়েছেন রুবেলও। কমেন্টে লেখেন, 'তুমিই একমাত্র যে আমার কঠিন সময়েও আমাকে হাসানোর জাদু জানে। আমার জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার দেখা সবচেয়ে দারুণ মানুষের জন্য, আমাকে ভালবেসে প্রত্যেকদিন বিশেষ করে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এই জন্মদিনটা খুব খুব স্পেশাল ছিল কারণ তোমার আবৃত্তি... ভালবাসি মাম্মা।'

আরও পড়ুন: 'Chander Pahar': ১১ বছর পর ফের বড়পর্দায় শঙ্করের অ্যাডভেঞ্চার, পুনরায় মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়'

শ্বেতার পোস্টে যেমন অনুরাগীদের থেকে ফের জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন রুবেল, তেমনই তাঁদের জুটি পেয়েছে দর্শকের প্রাণভরা ভালবাসা, আশীর্বাদও। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget