এক্সপ্লোর

'Chander Pahar': ১১ বছর পর ফের বড়পর্দায় শঙ্করের অ্যাডভেঞ্চার, পুনরায় মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়'

Dev Movie: ২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়'। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। ফের বড়পর্দায় সেই নস্ট্যালজিয়া।

কলকাতা: প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে দেবের 'চাঁদের পাহাড়' (Chander Pahar)। চলতি মাসেই বড়পর্দায় শঙ্করের রূপে দেব (Dev) আবারও আসছেন, প্রায় ১১ বছর পর। শুক্রবারই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর (SVF) তরফে। 

ফের বড়পর্দায় আসছে 'চাঁদের পাহাড়'

২০১৩ সালের ২০ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে হাজির হয় 'চাঁদের পাহাড়'। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে দেখা মেলে দেবের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এই জনপ্রিয় উপন্যাসকে পর্দায় রূপ দেন কমলেশ্বর। প্রবল প্রশংসিত হয় দেবের অভিনয়। এর ঠিক ১১ বছর পর ফের প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'চাঁদের পাহাড়'। আগামী ২০ সেপ্টেম্বর বড়পর্দায় ফের দেখা যাবে এই ছবি।                                             

এদিন এসভিএফের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টার শেয়ার করা হয়। সেখানে শঙ্কররূপে দেবের দেখা মেলে। পোস্টারে লেখা, 'আরও একবার, বড়পর্দায়। ২০ সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে ২০ সেপ্টেম্বর।' এই পোস্ট এদিন শেয়ার করেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। লেখেন, 'এবার পুজোয়, পুনরায় মুক্তি পাচ্ছে'। সূত্রের খবর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ছবি পুনরায় মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা, যদিও এই বিষয়ে কোনও উল্লেখ পোস্টে করা হয়নি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SVF (@svfsocial)

আরও পড়ুন: Lalbaugcha Raja: গণেশ চতুর্থীর প্রাক্কালে মুম্বইয়ের লালবাগচা রাজার জন্য ২০ কেজি সোনার মুকুট দান অনন্ত আম্বানির

এর আগে প্রযোজনা সংস্থার তরফে একটি রিল পোস্ট করে অনুরাগীদের থেকেই জানতে চাওয়া হয় যে পুনরায় তাঁরা 'চাঁদের পাহাড়' বড়পর্দায় দেখতে চান কি না। স্বাভাবিকভাবেই মেলে বিপুল সাড়া। দেবের প্রশংসায় পঞ্চমুখ দর্শক। কেউ বললেন প্রথম দিনের প্রথম শো দেখতে পৌঁছে যাবেন, কেউ আবার দেবের এই চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তের প্রশংসা করলেন। ২০ সেপ্টেম্বর, পুজোর আগেই প্রেক্ষাগৃহে আবার 'চাঁদের পাহাড়' দেখতে ভিড় কেমন হয় তা অবশ্য সময় বলবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget