এক্সপ্লোর

Looop Lapeta: মুক্তির দিন ঘোষণা হল তাপসী পান্নুর 'লুপ লপেটা'র

বহু ছবির নির্মাতারা সিনেমাহলের পরিবর্তে ওটিটিকে বেছে এখনই নিচ্ছেন না। আবার অনেক ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তাপসী পান্নুর আগামী ছবি 'লুপ লপেটা'ও মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।

মুম্বই: গত বছরে তাপসী পান্নুর (Taapsee Pannu) বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয় দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচকের প্রশংসা আদায় করে নিয়েছেন। দর্শকের কাছে কখনও হাজির হয়েছেন অ্যাথলিট রূপে। আবার আসছে তাঁর ছবি। সদ্যই ঘোষণা হয়েছে তাপসী পান্নুর আগামী ছবি 'লুপ লপেটা'র (Looop Lapeta) মুক্তির দিন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লুপ লপেটা'র পোস্টার শেয়ার করে মুক্তির দিন জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন - Priyadarshan: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন

করোনা পরিস্থিতিতে গত দু বছর ধরেই দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিনেমাহল। মাঝে খুললেও ফের দেশের বিভিন্ন প্রান্তে করোনা পরিস্থিতির বৃদ্ধিতে সিনেমাহল বন্ধ হয়ে গিয়েছে। কিংবা পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে খোলা রয়েছে। এমন অবস্থায় বলিউডে ইতিমধ্যেই বহু ছবির মুক্তি আটকে গিয়েছে। 'জার্সি', 'ট্রিপল আর', 'রাধে শ্যাম'-এর মতো একাধিক ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রেই ছবিগুলি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা শোনা গেলেও বহু ছবির নির্মাতারা সিনেমাহলের পরিবর্তে ওটিটিকে বেছে এখনই নিচ্ছেন না। আবার অনেক ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তাপসী পান্নুর আগামী ছবি 'লুপ লপেটা'ও মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। জানা যাচ্ছে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

পরিচালক আকাশ ভাটিয়ার ছবি 'লুপ লপেটা'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু এবং তাহির রাজ ভাসিন। ছবিটি জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিসিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে 'লুপ লপেটা'। 

প্রসঙ্গত, 'রশ্মি রকেট' ছবিতে একজন অ্যাথলিটের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন তাপসী পান্নু। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন তাপসী। 'সাবাস মিতু' মুক্তি পাবে খুব শীঘ্রই। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'ইয়ে কালি কালি আঁখে', 'রঞ্জিস হি সহি'র মতো একাধিক ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget