এক্সপ্লোর

Taapsee Pannu: নেপোটিজম প্রসঙ্গে বিস্ফোরক তাপসী পান্নু

কখনও 'পিঙ্ক', কখনও 'বদলা'। আবার কখনও 'রশ্মি রকেট' কিংবা 'অ্যানাবেল সেতুপতি'। তাপসী পান্নু কাজ করেছেন বলিউডের তাবড় তারকা থেকে দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে।

মুম্বই: নেই কোনও গড ফাদার। নেই মাথায় কোনও বিশেষ মানুষের হাত। স্টার কিড না হয়ে নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শককে। শুধু হিট ছবিই নয়, ভিন্ন ধারার ছবি করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। একাধিক ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেপোটিজম নিয়ে মুখ খুললেন 'পিঙ্ক' অভিনেত্রী।

কখনও 'পিঙ্ক', কখনও 'বদলা'। আবার কখনও 'রশ্মি রকেট' কিংবা 'অ্যানাবেল সেতুপতি'। তাপসী পান্নু কাজ করেছেন বলিউডের তাবড় তারকা থেকে দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে। চরিত্র কেন্দ্রিক ছবি বেছে নেওয়া তাঁর পছন্দের। বিভিন্ন সাক্ষাৎকারে তাপসী বলে থাকেন যে, তিনি ছবিতে শুধুমাত্র নায়কের স্ত্রী কিংবা প্রেমিকা হিসেবে থাকতে চান না। তাই ঝুঁকিপূর্ণ চরিত্র বেছে নিতে পছন্দ করেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'লুপ লপেটা'। জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবিটি। এই ছবির জন্যই এক সাক্ষাৎকারে তাপসী পান্নু কথা বললেন নেপোটিজম নিয়ে। জানালেন, কীভাবে তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছে নেপোটিজম।

আরও পড়ুন - Badhaai Do New Song: মুক্তি পেল 'বধাই দো' ছবির নতুন গান, হেসে খুন নেটিজেনরা

তাপসী পান্নু জানান, কেরিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে স্টার কিডদের তুলনা টানা হত। বিভিন্ন প্রযোজক পরিচালকরা তাঁর সঙ্গে স্টার কিডদের তুলনা করতেন। শুধু তাই নয়, তিনি স্টার কিড না হওয়ায় বেশ কিছু ছবি হাতছাড়াও হতে হয়েছে কেরিয়ারের শুরুতে। পরবর্তীতে তাই তাঁর মধ্যে জেদ তৈরি হয়ে যায় যে, তিনি এমন ধরনের কাজ করবেন, যাতে স্টার কিড না হওয়া সত্বেও পরিচালক প্রযোজকরা তাঁর সঙ্গে বারবার কাজ করতে চাইবেন। আর নিঃসন্দেহে সেই কাজটা করতে পেরেছেন তাপসী পান্নু। বিভিন্ন পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দের অভিনেত্রী হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget