এক্সপ্লোর

Dunki: রাজকুমার হিরানির 'ডাঙ্কি'তে শাহরুখের বিপরীতে নায়িকা কে?

Shah Rukh Khan: এবার অপেক্ষার অবসান। 'ডাঙ্কি' ছবিতে প্রথমবার এই বলি নায়িকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান।

মুম্বই: আগামী বছর একাধিক ছবি মুক্তি পাবে শাহরুখ খানের (Shah Rukh Khan)। 'পাঠান', 'জওয়ান'-এর পর পরিচালক রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে তাঁকে। চলতি বছরের এপ্রিল মাসে সেই ছবির ঘোষণা করেন পরিচালক ও নায়ক। জানা যায়, আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে 'ডাঙ্কি' (Dunki)। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে দক্ষিণী নায়িকা নয়নতারাকে। জানা গিয়েছিল এমনটাই। কিন্তু বলিউডের বাদশার বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন, সে সম্পর্কে জানা যায়নি। তবে, এবার অপেক্ষার অবসান। 'ডাঙ্কি' ছবিতে প্রথমবার এই বলি নায়িকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান।

শাহরুখ খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন এই বলি নায়িকা-

জানা গিয়েছে, পরিচালক রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'তে বলিউডের বাদশার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলি নায়িকা তাপসী পান্নু (Taapsee Pannu)। বর্তমানে তিনি তাঁর আগামী ছবি 'সাবাস মিতু'র কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি কিং খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সম্পর্কে বললেন অনেক কথাও।

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'ডাঙ্কি'। এই ছবিতে কিং খানের বিপরীতে কাজের প্রসঙ্গে তাপসী পান্নু বলেন, 'এই সুযোগে আমি অত্যন্ত খুশি। কারণ, এই সুযোগ আমি শুধুমাত্র প্রতিভার জোরে পেয়েছি। কেউ কারও নাম বলে দেওয়ার জন্য আজ আর কেউ ফোন তোলে না। আমি এই ছবিতে কাজের সুযোগ পেয়েছি, কারণ, আমার কাজ কারও পছন্দ হয়েছে তাই।'

শাহরুখ খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে তাপসী পান্নু-

তাপসী পান্নু আরও বলেন, 'এটা যে সত্যিই হয়েছে, সেটা বিশ্বাস করার জন্য আমি নিজেই নিজেকে চিমটি কেটে দেখেছি। আমি বড় হয়েছিল শাহরুখ খানের ছবি দেখে। তাই আমার কাছে হিন্দি ছবি মানেই শাহরুখ খান। তাই ওঁর বিপরীতে অভিনয় করার সুযোগ আমার কাছে অসাধারণ একটা ব্যাপার। আশা করি আমি যতটা উত্তেজিত, দর্শকও আমাদের জুটি দেখার জন্য ততটাই উত্তেজিত।'

আরও পড়ুন - Shruti Haasan: PCOS-এ আক্রান্ত শ্রুতি হাসান, জানালেন অসুস্থতার কথা

প্রসঙ্গত, চলতি বছর তাপসী পান্নু একাধিক ছবি মুক্তি পাবে। কোনওটা সিনেমা হলে তো কোনওটা ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে 'সাবাস মিতু'। এই ছবিতে তাঁকে দেখা যাবে ক্রিকেটার মিতালি রাজের চরিত্রে অভিনয় করতে। এছাড়াও একাধিক হিন্দি ও তামিল ছবি রয়েছে তাঁর হাতে।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget