এক্সপ্লোর

Looop Lapeta: সিনেমাহল নাকি ওটিটি, কোথায় মুক্তি পাবে তাপসী পান্নুর আগামী ছবি 'লুপ লপেটা'?

'লুপ লপেটা' ছবির মোশন পোস্টার শেয়ার করে তাপসী পান্নু লিখেছেন, 'আপনারা যতক্ষণ না ছবিটা দেখছেন, অপেক্ষা করতে পারছি না।' 'লুপ লপেটা' ছবিটি জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক।

মুম্বই: বলিউডে ইতিমধ্যেই ভিন্ন স্বাদের ছবি উপহার দিয়ে দর্শকের নজর কেড়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। কখনও 'পিঙ্ক', কখনও 'বেবি', আবার কখনও 'রশ্মি রকেট', মশালা ছবির বাইরে গিয়ে ভিন্ন স্বাদের ছবির তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। যে ছবিতে তাঁর চরিত্রের অভিনয়ের জোর রয়েছে, এখন তেমন ছবিই বেছে নিচ্ছেন তাপসী। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর পরবর্তী ছবি 'লুপ লপেটা' (Looop Lapeta)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি মোশন পোস্টার। আর মোশন পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে অভিনেত্রী জানালেন কোথায় ছবিটি মুক্তি পাবে, সিনেমাহলে নাকি ওটিটি প্ল্যাটফর্মে?

আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: প্রাক্তন প্রেমিকাকে বিয়েতে বড় উপহার রণবীর কপূরের

করোনা পরিস্থিতিতে ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয়ে গিয়েছিল। সিনেমাহল খোলার পরও বহু পরিচালক, প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। আবার করোনার সংক্রমণের আশঙ্কার মাঝেও কতজন দর্শক টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসবেন সেই আশঙ্কার মধ্যেই সাহসী পদক্ষেপ নিয়েছেন বহু পরিচালক-প্রযোজক। মহারাষ্ট্রে সিনেমাহল খোলার পরই 'সূর্যবংশী', 'বান্টি অউর বাবলি টু', 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ', 'সত্যমেব জয়তে টু', 'তড়প' এবং আরও কিছু ছবি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও কিছু ছবি। কিন্তু তাপসী পান্নু অভিনীত 'লুপ লপেটা' ছবির নির্মাতারা ছবি মুক্তির জন্য বেছে নিলেন ওটিটি প্ল্যাটফর্মকেই। জানা গিয়েছে, খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'লুপ লপেটা' ছবির মোশন পোস্টার শেয়ার করে তাপসী পান্নু লিখেছেন, 'আপনারা যতক্ষণ না ছবিটা দেখছেন, অপেক্ষা করতে পারছি না।' 'লুপ লপেটা' ছবিটি জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিটি পরিচালনা করেছেন আকাশ ভাটিয়া। 

প্রসঙ্গত, 'লুপ লপেটা' ছাড়াও তাপসী পান্নুর হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে মিতালি রাজের বায়োপিক 'সাবাশ মিতু'তে। জানা যাচ্ছে, ছবিটি মুক্তি পাবে আগামী বছর ৪ ফেব্রুয়ারিতে। বাঙালি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি যে খুবই আকর্ষণীয় হতে চলেছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News: সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
Big Boss Bangla: 'মেয়ে কফি ভালবাসে, সেটা নিয়েও লড়াই করতে হচ্ছে', বিগ বস দেখে সোহিনীকে নিয়ে আবেগপ্রবণ মা নন্দিনী
'মেয়ে কফি ভালবাসে, সেটা নিয়েও লড়াই করতে হচ্ছে', বিগ বস দেখে সোহিনীকে নিয়ে আবেগপ্রবণ মা নন্দিনী
Anirban-Rudranil: 'সনাতনী' বিরোধিতা পেরিয়ে, পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল! কী বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়?
'সনাতনী' বিরোধিতা পেরিয়ে, পর্দা ভাগ করবেন অনির্বাণ-রুদ্রনীল! কী বলছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়?
Kaushik Ganguly: কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু
কৌশিকের নতুন ছবিতে চূর্ণী, অনির্বাণ, রুদ্রনীল, পুজোর পরেই শ্যুটিং শুরু

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget