এক্সপ্লোর

বিস্ফোরক তনুশ্রী দত্ত! সেটে জোর করে কাছে টেনে আমাকে হেনস্থা করেছিলেন নানা পটেকর, ইন্ডাস্ট্রি চুপই থেকেছে

নয়াদিল্লি: ‘আশিক বনায়ে আপনা’ ছবিতে ইমরান হাসমির সঙ্গে খোলামেলা পোশাকে তনুশ্রী দত্তের গানের দৃশ্য এখনও বহু লোকের মনে থেকে গিয়েছে। তারপর ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়- ব্যাড বয়’, ‘স্পিড’, ‘রোক’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো একাধিক ছবিতে তনুশ্রীকে দেখেছেন দর্শকরা। জামশেদপুরের মেয়ে, ২০০৪ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্সের শিরোপা জেতেন।তারপর কোনও এক অজ্ঞাত কারণে গত প্রায় একদশক আর পর্দায় দেখা যায়নি তনুশ্রীকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় ভাইরাল হয় তনুশ্রীর ছবি। কিঞ্চিত স্থূলকায় সেই তনুশ্রী আচমকাই বিস্ফোরক একটি সাক্ষাতকার দিয়েছেন। তনুশ্রী, বলিউড অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে তাঁকে শ্যুটিং সেটে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। তারপরই তনুশ্রীর দাবি, এই ঘটনা সম্পর্কে ইন্ডাস্ট্রির বহু লোক জানলেও, কেউ একটি প্রতিবাদও করেননি। তনুশ্রী তাঁর সাক্ষাতকারে বলেছেন, টিনসেল টাউনের প্রত্যেকেই জানেন, নানা পটেকর মহিলাদের প্রতি সবসময়ই ভীষণ রূঢ়। মহিলাদের হেনস্থা করার অভিযোগ একাধিকবার উঠেছে নানা পটেকরের বিরুদ্ধে। এটা ইন্ডাস্ট্রির অন্যতম না বলা সত্য। ২০০৮ সালের ঘটনা। ‘হর্ন ওকে প্লিজ’-এর সেটে প্রথমে নানা পটেকর তনুশ্রীর সঙ্গে অভব্য আচরণ করেন। তারপর জোর করে অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ একটি দৃশ্য করতে চান, যেটা চিত্রনাট্যে লেখা ছিল না। প্রযোজক সামি সিদ্দিকি, পরিচালক রাকেশ সরণ, কোরিওগ্রাফার গণেশ আচার্য সকলে এই ঘটনা সম্পর্কে জানতেন। তাঁরা সেসময় সংবাদমাধ্যমকে ডেকে তনুশ্রীকেই হেনস্থা করান। এদিকে নানা পটেকর সেই রাজনৈতির দলে অভিনেত্রী সম্পর্কে মিথ্যা রটনা করেন, যাঁদের শ্যুটিং সেটে এসে ভাঙচুর চালানোর কুখ্যাতি আছে। তনুশ্রীর আরও অভিযোগ, অক্ষয় কুমার, রজনীকান্ত..যাঁরা নারীদের প্রাপ্য সম্মান, ক্ষমতায়ন নিয়ে সওয়াল করেন, তাঁরাও এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। যদিও কোনও দিনই নানা পটেকরের বিরুদ্ধে কেউ মুখ খোলেননি। পরবর্তী সময় তাঁরা একসঙ্গে কাজও করেছেন।

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget