এক্সপ্লোর

Tapas Bapi Demise: 'তারারাও যত আলোকবর্ষ দূরে..' বৃষ্টিভেজা দিনে গানের সুরে 'বাপিদা'-কে বিদায় জানাল কলকাতা

Bapi Da Demise: মারণ রোগের সঙ্গে লড়াইটা নেহাত সহজ ছিল না শিল্পীর। রাইস টিউব নাকে লাগিয়েও তিনি স্টেজ শো করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও

কলকাতা: এমন বিদায় কজন-ই বা পায়.. মেঘলা দিন শুরু হয়েছিল মনখারাপের খবর দিয়ে... আর শেষ হল বিদায়ের সুরে। প্রিয় 'বাপিদা'-র চলে যাওয়াতেও লেগে রইল সুর। মহীনের এক ঘোড়াকে বিদায় জানাতে কলকাতা গেলে উঠল.. 'তুমি আর আমি যাই ক্রমে সরে সরে....'

দীর্ঘ লড়াইয়ের শেষে রবিবার মনখারাপের খবর এল শহর জুড়ে। জীবনীশক্তি ফুরল 'মহীনের ঘোড়াগুলি' (Mahiner Ghoraguli)-র শেষ ঘোড়া তাপস বাপি দাস (Tapas Bapi Das)। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন সকলের প্রিয় 'বাপিদা'। চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খেতে হচ্ছিল তাঁর পরিবারকে। শিল্পীর চিকিৎসার জন্য এপার ও ওপার বাংলায় তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছিল। রাজ্য সরকারের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলছিল কেমোথেরাপিও। তবে শেষরক্ষা হল না। রবিবার থামল সুর। অপার জীবনীশক্তি হার মানল ক্যানসারের কাছে।

মারণ রোগের সঙ্গে লড়াইটা নেহাত সহজ ছিল না শিল্পীর। রাইস টিউব নাকে লাগিয়েও তিনি স্টেজ শো করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনুরাগীরা সেই ভিডিও দেখে ভেসেছেন আবেগে, চোখে এসেছে জল। সেই অবস্থাতেই বাপিদার গলায় 'ভালোবাসি জোৎস্না'-য় গান যেন চিরকালীন হয়ে থাকবে। 'মহীনের ঘোড়াগুলি'-র প্রথম গান 'ভেসে আসে কলকাতা' লিখেছিলেন তিনি। অনুরাগীদের অর্থ জোগাড়ের চেষ্টা, চিকিৎসকদের চিকিৎসা, প্রার্থনা... সব ছাড়িয়ে তাপস দাস এখন অনেক অনেক দূরে। সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন শেয়ার করে নিয়েছেন মনখারাপি লেখা, অনেকে পোস্ট করেছেন যত্নে রাখা তাঁর সইয়ের ছবি।

গতকাল, সঙ্গীতশিল্পীর শেষযাত্রায় সামিল হয়েছিলেন প্রচুর ভক্ত, অনুরাগীরা। বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টি মাথায় নিয়ে পায়ে পায়ে হেঁটে গিয়েছিলেন কাচের গাড়ির পিছনে পিছনে, যার মধ্যে শায়িত রয়েছে 'বাপিদা'-র নিথর দেহ। গাড়ির সামনে লাগানো ছিল সাদায় কালোয় একটি ছবি, আর সেখানে সেই চির চেনা হাসিমুখ। তাপস দাসের। মাথা নিচু, পা মিলিয়ে শেষযাত্রাতেও ছুঁয়ে রইল সুর। অনুরাগীরা গাইতে গাইতে চললেন.. 'ভেবে দেখেছো কি.. তারারাও যত আলোকবর্ষ দূরে, আরও দূরে.... তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...'

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে সেই ভিডিও। চোখের জলে প্রিয় শিল্পীকে বিদায় জানিয়েও যেন অনুরাগীদের মনে তৃপ্তি.. এমন বিদায় কজনই বা পায়.. শেষ যাত্রার সুর ছুঁয়ে, তাপস দাসও যেন হারিয়ে গেলেন কোনও এক অচেনা সুরের জগতে যার ঠিকানা জানা নেই কারও।

আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget