এক্সপ্লোর

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির

Aditi Munshi News: অদিতির শিশুসন্তান রয়েছে, সেই কারণেই আগাম জামিন পান অদিতি

কলকাতা: গ্রেফতার দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। প্রাথমিক নিয়োগে দুর্নীতি, দেবরাজকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। প্রোমোটারের উপরে হামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজের। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে বাগুইআটি থানায়। আজ রাতে তাঁকে থানাতেই রাখা হবে। আগামীকাল তাঁকে পেশ করা হবে আদালতে। এই একই মামলায় নাম জড়িয়েছে দেবরাজের স্ত্রী অদিতি মুন্সী (Aditi Munshi)-র ও! তিনিও দেবরাজের সঙ্গেই আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। দেবরাজের আগাম জামিনের আবেদনে কোর্ট সাড়া না দিলেও, অদিতির আগাম জামিন মঞ্জুর হয়ে যায়। যেহেতু, অদিতির শিশুসন্তান রয়েছে, সেই কারণেই আগাম জামিন পান অদিতি। তবে জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই গ্রেফতার হতে হয় দেবরাজকে।

দেবরাজের গ্রেফতারির পরে অদিতিকে নজিরবিহীন আক্রমণ!

দেবরাজের গ্রেফতারির পরে, বিজেপি বিধায়ক, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলছেন, 'আজ প্রসেনজিতের আত্মা শান্তি পাবে। রাস্তায় বসে যে ছেলেমেয়েরা কাঁদেন , চাকরি-চুরি হয়ে গিয়েছে বলে, তাঁরা আজ শান্তি পাবেন। গরু-কয়লা চুরির অন্যতম পাণ্ডা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত, যে উত্তর চব্বিশ পরগণা কন্ট্রোল করত, সেই দেবরাজ আজ গ্রেফতার হয়েছে। এবার দেবরাজের সঙ্গে যারা কাজ করত, তাদেরও জেলে যাওয়া উচিত। আমার মনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এই ইস্যুতেই জেলে যাবে। দেবরাজ তো পুরো পশ্চিমবঙ্গেই পালিয়ে বেড়িয়েছে। ওকে নর্থ বেঙ্গলেও দেখা গিয়েছে... আমি ভাবি, এটা কেমন নেতা? জনগণের নেতা? নিজের বউ-বাচ্চার খোঁজ রাখে না। বউ-বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। ওনার বউ গান করতেন, তিনিও কিছু কম যান না। সম্পত্তির কিছুটা অংশ তো তাঁর নামেও ছিল। বউ ও জানত, স্বামী শুধু চোর নয়, ডাকাত। খুনের কথাটাও ওর বউ জানতেন। তিনি নিজেও তো এক বাচ্চার মা, জানেন না সন্তান মারা গেলে কী কষ্ট হয়? তারপরেও দেবরাজের সঙ্গেই থেকে গিয়েছেন। নির্বাচনের আগে বলেছিলেন না, 'আমার স্বামী যদি চুরি করে, তাঁর নামে যদি অভিযোগ হয়, হিন্দু ধর্ম মতে বিয়ে হয়েছে, আমিও যাব জেলে।' তাহলে যান। এখন আদালতে জামিন চাইতে গিয়েছিলেন কেন? বলুন, 'আমার স্বামী গ্রেফতার হয়েছে, আমিও হব।'

তরুণজ্যোতি আরও বলেন, 'উনি মহিলা, এক সন্তানের মা। ওঁকে আমি নির্বাচনের সময় তো আক্রমণ করিনি। কিচ্ছু বলিনি। নাহলে আমার কাছে যা যা স্ক্রিনশট ছিল, যা যা প্রমাণ ছিল, উনি যখন গানের প্রতিযোগীতায় গিয়েছিলেন, যাঁরা যাঁরা ওই প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে কী ধরণের চ্যাট হত... চ্যাটগুলো আমার কাছে আছে। সেগুলো পাবলিশ করে দিতে পারি। কিন্তু আমি মহিলাদের সম্মান করি... ওঁর বাচ্চা রয়েছে। আমিও বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর। বাচ্চা কী করবে? বাচ্চাটা ভাল থাকুক, তার জন্যই হয়তো বাইরে রয়েছেন। কোর্ট ও সেটাই মনে করেছে।'

 

আরও পড়ুন: Tarunjyoti on Debraj Arrested: 'একটা ডাকাত গ্রেফতার হয়েছে, ওঁর স্ত্রীর বিরুদ্ধেও তো...', দেবরাজের গ্রেফতারি নিয়ে কী বলছেন তরুণজ্যোতি তিওয়ারি?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget