এক্সপ্লোর

Rapper Takeoff: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২৮ বছর বয়সী মার্কিন র‍্যাপার টেকঅফের

Rapper Death: ঘটনাস্থলেই 'টেকঅফ'কে মৃত বলে ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই জন। তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নয়াদিল্লি: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (shot dead) হল র‍্যাপার টেকঅফ (Rapper Takeoff)। 'মিগোস' হিপহপ গ্রুপের (hip-hop group Migos) তৃতীয় সদস্য ছিলেন ২৮ বছর বয়সী এই মার্কিন র‍্যাপার। মঙ্গলবারের টেক্সাসের হিউস্টনের এক বোলিং অ্যালেতে এই ঘটনা ঘটে। মৃত র‍্যাপারের আসল নাম কার্ষ্ণিক খারি বল। সূত্রের খবর, স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ এই অঘটন হয়।

গুলিবিদ্ধ হয়ে খুন হলেন র‍্যাপার টেকঅফ

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, র‍্যাপার টেকঅফ এদিন ডাইস গেম খেলছিলেন যখন হঠাৎই বচসা শুরু হয় এবং জনৈক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি করেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে হয় মাথায় বা মাথার কাছে গুলি করা হয়েছে।

ঘটনাস্থলেই 'টেকঅফ'কে মৃত বলে ঘোষণা করা হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই জন। তাঁদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর এক সংবাদ সংস্থা সূত্রে খবর, যে সময় এই ঘটনা ঘটে ওই গলিতে প্রায় ৫০ জন মতো উপস্থিত ছিলেন।

র‍্যাপারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন তারকা ও অনুরাগীরা ট্যুইটারে শোকবার্তা প্রকাশ করতে শুরু করেন। আমেরিকান ট্যুইচ স্ট্রিমার অ্যাডিন রস লেখেন, 'রেস্ট ইন পিস টেকঅফ, আমি এই মাত্র কথাও বললাম ওর সঙ্গে... আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই খবরটা ভুয়ো হয়। একদম ঠিক হল না।' শোকপ্রকাশ করেছেন বক্সার ক্রিস ইউবাঙ্ক জুনিয়র। শোকজ্ঞাপন করেছেন জ্যুস ওয়াইনও, সেই সঙ্গে মৃত র‍্যাপারের পরিবারের লোকজনের ভিডিও শ্যুট করার জন্য ক্ষোভপ্রকাশও করেছেন। 

 

 

'মিগোস'-এর সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন র‍্যাপার টেকঅফ। ২০০৮ সালে র‍্যাপার টেকঅফ, অফসেট ও ক্যুয়াভো একসঙ্গে র‍্যাপ শুরু করেন, তখন তাঁদের নাম ছিল 'পোলো ক্লাব'। ২০১১ সালে তাঁরা নাম পরিবর্তন করে রাখেন 'মিগোস'।

আরও পড়ুন: Puneeth Rajkumar: মরণোত্তর 'কর্ণাটক রত্ন' সম্মানে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা পুনীত রাজ কুমারকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget