এক্সপ্লোর

The Eken Exclusive: বড়পর্দায় 'কেন বদলে গেল একেনের সঙ্গী বাপি, প্রমোথ? মুখ খুললেন পরিচালক জয়দীপ

The Eken Exclusive: জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'একেনবাবু'-এবার বড়পর্দায়। ওয়েব সিরিজের মতোই ছবিতেও একেনের চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। কিন্তু ছবিতে বদলে গিয়েছে তাঁর সঙ্গীরা।

কলকাতা: মাছে ভাতে বাঙালি গোয়েন্দা 'একেন'। সঙ্গী বাপি আর প্রমোথকে নিয়ে মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তিনি সফরে। এইবার তাঁর গন্তব্য ছিল দার্জিলিং। সেখানে গিয়েই অভিনেত্রী বিপাশা মিত্রের এর রহস্য গল্পের সঙ্গে জড়িয়ে পড়েন একেন। তারপর? আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে একেনবাবু-র নতুন গল্প 'দ্য একেন' (The Eken)।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'একেনবাবু'-এবার বড়পর্দায়। ওয়েব সিরিজের মতোই ছবিতেও একেনের চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। কিন্তু ছবিতে বদলে গিয়েছে তাঁর সঙ্গীরা। ওয়েবে সৌম্য বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত একেনের সঙ্গী বাপির চরিত্রে। অন্যদিকে ব্যাবলকে দেখা যায় প্রমোথের চরিত্রে। কিন্তু বড়পর্দায় বদলে গিয়েছে একেনের সঙ্গীরা। সুহত্র মুখোপাধ্যায়কে দেখা যাবে প্রমোথের চরিত্রে আর বাপির চরিত্রে দেখা যাবে সোমক ঘোষকে। 

কেন পরিবর্তন বাপি, প্রমোথ?

একেনের সঙ্গী পরিবর্তন নিয়ে অবশ্য একেন ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকের মতেই একেনের সঙ্গে সৌম্য আর দেবপ্রিয়র বন্ধুত্ব অনেক ভালো ছিল। তাই বড়পর্দায় একেনের সঙ্গী হিসেবে তাদেরই দেখতে চেয়েছিলেন অনেকে। এই পরিবর্তনের পিছনে কী বিশেষ কোনও চিন্তাভাবনা ছিল পরিচালকের? 

এবিপি লাইভের প্রশ্নের উত্তরে পরিচালক জয়দীপ (Joydeep Mukherjee) বলছেন, 'আমার একেনের সঙ্গীদের বদলানোর কোনও পরিকল্পনাই ছিল না। সৌম্য বর্তমানে একটা ধারাবাহিকে কাজ করছে। গোটা শ্যুটিং হয়েছিল দার্জিলিংয়ে। ওর পক্ষে ১৫ দিন দার্জিলিংয়ে গিয়ে শ্যুটিং করা সম্ভব ছিল না। আর ব্যবল থাকে আমেরিকাতে। শেষ সিজনেও ওকে ভীষণ কম দেখানো হয়েছে, ভিডিও কলে কথা বলানো হয়েছে। কারণ ও এখানে আসতেই পারেনি। যখন 'দ্য একেন' করার পরিকল্পনা হয়, ব্যবলকেই বলা হয়েছিল। কিন্তু ভিসা না পাওয়ার কারণে ব্যবলও পৌঁছতে পারল না। তাহলে এই দুটো মানুষের জন্য একেন বড়পর্দায় আসবে না তা কি হয়। আমরা পরিকল্পনা করতে শুরু করলাম ওদের বদলে কাকে নেওয়া যায়। তখনই সোমক আর সুহত্রর কথা মাথায় এল।'

আরও পড়ুন: বাস্তবে মুখে তোলেন না পাঁঠার মাংস, ক্যামেরায় আয়েশ করে 'মাটন ভাত' খেতে হয় 'একেন' অনির্বাণকে!

পুরনো কাস্টদের পেলে আরও ভালো হত 'দ্য একেন'-এমন আফশোস রয়েছে? জয়দীপ বলছেন, 'আমার কোনও আফশোস নেই। কারণ আমি চিত্রনাট্য পাঠ থেকে শুরু করে বহুবার ওদের তিনজনের সঙ্গে বসেছি, চেষ্টা করেছি ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি করে দেওয়ার সেটা যাকে স্ক্রিনেও বোঝা যায়। কিছু লোক অবশ্য বলছেন এই বাপি প্রমথকে মানা যাচ্ছে না। আসলে প্রথম কিছু মেনে নিতে মানুষের একটু সমস্যা হয়। যখন সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় অভিনয় করতেন, তারপর সব্যসাচী চক্রবর্তীকে মানুষের মেনে নিতে একটু সমস্যা হয়েছিল। তবে ছবিটা যত এগোবে, আমি বিশ্বাস করি মানুষ এই বাপি আর প্রমথকেও ভালোবেসে ফেলবে।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget