এক্সপ্লোর

The Eken Title Track: 'একটু থ্রিলে, জাস্ট চিলে একেন'

The Eken Title Track:নতুন গানে দেখানো হয়েছে কলকাতার বিভিন্ন অংশ। কলেজস্ট্রিট থেকে ভবানীপুর, যাদবপুর থেকে খিদিরপুর, বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে এই গানের। 'একটু থ্রিলে জাস্ট চিলে একেন'-গানটিতে রয়েছে আধুনিকত্বের ছোঁয়াও।

কলকাতা: সুরের ছন্দে বাঁধা রহস্যের গল্প! মুক্তি পেল নতুন ছবি এসভিএফের প্রযোজনায় 'দ্য একেন'-এর টাইটেল ট্র্যাক। ছুটির দিনে দার্জিলিংয়ের পাহাড়ের বুকে ফুটে উঠল রহস্য। তবে শুধু কলকাতা নয়, গানে ধরা রইল কলকাতার একাধিক জায়গার চরিত্রও। গানের কন্ঠের দায়িত্বে রয়েছেন রয়েছে সিধু।

'একেন'-এর গান

অনির্বাণের (Anirban Chakrabarti) সঙ্গে যেন সমার্থক হয়ে গিয়েছেন একেনবাবু। তবে 'একেন' ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। নেতিবাচক চরিত্র থেকে শুরু করে লালমোহন গাঙ্গুলির মত আইকনিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই সমস্ত খ্যাতিকে কী একেন-এর খ্যাতি ম্রিয়মাণ করে ফেলছে? হাসতে হাসতে অভিনেতা উত্তর দিলেন, 'আসলে মানুষ পর্দায় আমায় সবচেয়ে বেশিবার দেখেছেন একেনবাবু হিসেবে। তাই ওই চরিত্রটাই মানুষের বেশি মনে থাকে। তবে আমি যখন ধূসর চরিত্রে অভিনয় করেছি, দর্শক একেনবাবুর সঙ্গে সেই কাজের তুলনা করেননি। স্বতন্ত্র অভিনয় হিসেবেই সেটাকে দেখে ভালো খারাপ বিচার করেছেন। আসলে বাস্তবে একেনবাবুর মত শিশুসুলভ সরল সাদামাটা আবার বুদ্ধিদীপ্ত মানুষের সংখ্যা বড় কমে আসছে। একেন চরিত্রটা আট থেকে আশি সবার কাছেই গ্রহণযোগ্য আর তাই বোধহয় একেনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাস্তবের একেনবাবুরা হারিয়ে যাচ্ছে বলেই পর্দার একেনের জনপ্রিয়তা বাড়ছে। আমি এর পরেও যদি কোনও চরিত্রে ৬টা সিজন ধরে অভিনয় করি, তবেই তার সঙ্গে একেন চরিত্রের তুলনা আসবে। আর আগে প্রতিটাই তো স্বতন্ত্র কাজ।'

আরও পড়ুন: হলুদ সোয়েটারে জড়ানো স্মৃতি, কাশ্মীরে গিয়ে কার কথা মনে পড়ছে স্বস্তিকার?

'দ্য একেন'-এ অবশ্যই রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। এছাড়াও রয়েছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মন্ডল (Debasish Mondal), সুহত্র মুখোপাধ্যায় ( Suhotra Mukhopadhyay) ও পায়েল সরকার (Paayel Sarkar)। চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'দ্য একেন'।

নতুন গানে দেখানো হয়েছে কলকাতার বিভিন্ন অংশ। কলেজস্ট্রিট থেকে ভবানীপুর, যাদবপুর থেকে খিদিরপুর, বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে এই গানের। 'একটু থ্রিলে জাস্ট চিলে একেন'-গানটিতে রয়েছে আধুনিকত্বের ছোঁয়াও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: তৃণমূল সাংসদের নাটক দেখতে গেলেন শমীক ভট্টাচার্য! বললেন, 'সরকারের সমালোচনা হবে, মতপ্রকাশের অধিকার...'
তৃণমূল সাংসদের নাটক দেখতে গেলেন শমীক ভট্টাচার্য! বললেন, 'সরকারের সমালোচনা হবে, মতপ্রকাশের অধিকার...'
Tollywood News: রাইমার সম্পর্কে 'কাঁটা' তাঁরই বোন! সবটা মিটিয়ে দিতে পারবে 'ফুলপিসি'?
রাইমার সম্পর্কে 'কাঁটা' তাঁরই বোন! সবটা মিটিয়ে দিতে পারবে 'ফুলপিসি'?
Sumana Das: প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন 'টুম্পা'
প্রশংসা আর সমালোচনা, চূড়ান্ত চর্চায় ছিলেন! দীর্ঘদিন পরে পর্দায় ফিরছেন 'টুম্পা'
Tollywood News: রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি 'চিরসখা' অভিনেতা! কী হয়েছে তাঁর?
রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি 'চিরসখা' অভিনেতা! কী হয়েছে তাঁর?

ভিডিও

Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার
Suvendu Adhikari LIVE: ২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হলেই জেল, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget