এক্সপ্লোর

Sidhu Moose Wala Murder Case: সিধু মুসেওয়ালা মৃত্যু তদন্তে গায়িকা আফসানা খানকে জিজ্ঞাসাবাদ করল NIA

Afsana Khan: আফসানার সঙ্গে প্রয়াত গায়কের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বোনের মতো দেখতেন আফসানাকে তিনি। অপরাধী-গ্যাংস্টার সন্ত্রাসী সিন্ডিকেটের তদন্তের জন্য NIA এদিন আফসানাকে তলব করে।

নয়াদিল্লি: সম্প্রতি পাঞ্জাবী গায়িকা আফসানা খানকে (Punjabi singer Afsana Khan) দীর্ঘক্ষণ ধরে জেরা করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency)। সিধু মুসেওয়ালা খুনের তদন্তে (Sidhu Moose Wala murder case) মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ধরে গায়িকাকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। আফসানার সঙ্গে প্রয়াত গায়কের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বোনের মতো দেখতেন আফসানাকে তিনি। অপরাধী-গ্যাংস্টার সন্ত্রাসী সিন্ডিকেটের তদন্তের জন্য NIA এদিন আফসানাকে তলব করে।

আফসানাকে জিজ্ঞাসাবাদ NIA-এর

অপরাধী নেটওয়ার্ক এবং গ্যাংস্টারদের (Gangstar) দমনের লক্ষ্যে, NIA সম্প্রতি সারা দেশে গ্যাংস্টারদের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়েছে। গ্যাংস্টার সন্ত্রাসী সিন্ডিকেটের তদন্তে গায়িকা আফসানার নাম উঠে আসে।

সূত্রের খবর অনুযায়ী, আফসানা খানের কিছু গ্যাংস্টারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল যাদের মধ্যে রয়েছে বামবিহা গ্যাং, এরা বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) চিরপ্রতিদ্বন্দ্বী যারা মুসেওয়ালার হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। সিধু যে হুমকি ফোন পাচ্ছেন সেই ব্যাপারেও আফসানাকে জানিয়েছিলেন বলে খবর। এই সমস্ত কারণেই আরও বিস্তারিত তথ্য আদায়ের জন্য আফসানাকে তলব করে NIA এবং তাঁর বয়ান রেকর্ড করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ মে, পঞ্জাবের মানসা জেলায় সিধু মুসেওয়ালাকে গুলি করে খুন করা হয়। বন্ধুদের সঙ্গে জিপে চড়ে তখন অপর এক গ্রামে যাচ্ছিলেন সিধু। সেই মুহূর্তেই ৬ বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় তাঁর। এই হত্যার ঘটনার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ব্রার হত্যার দায় স্বীকার করেন।

আরও পড়ুন: Nick Priyanka: মেয়ে মালতীর সঙ্গে ট্যুইনিং, দীপাবলির পুজোয় সামিল নিক-প্রিয়ঙ্কা

পাঞ্জাব পুলিশ নিশ্চিত করেছে যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সিধু মুসেওয়ালাকে হত্যার মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেছে এবং জানিয়েছে গত বছরের অগাস্ট থেকে হত্যার পরিকল্পনা করছিল।

কে এই আফসানা খান?

আফসানা খান একজন পাঞ্জাবী গায়িকা যিনি 'তিতলিয়াঁ' গেয়ে খুবই খ্যাতি পান। 'বিগ বস ১৫'-এর অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। 

সিধু মুসেওয়ালার শেষ গান 'জান্দি ভা'-তেও কণ্ঠ দিয়েছিলেন আফসানা খান। এই গানটি যদিও এখনও মুক্তি পায়নি কারণ আদালতের নির্দেশের জন্য স্থগিত হয়ে গেছে তা। সিধু মুসেওয়ালা ও আফসানা খান খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আফসানার বিয়েতেও হাজির ছিলেন মুসেওয়ালা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget