এক্সপ্লোর

'মানিকে মাগে হিথে'-র ভোজপুরি ভার্সন শুনেছেন?

এবার সিংহলি গানে ভোজপুরির ছোঁয়া দিয়ে জনপ্রিয় এই গানকে আরও বেশি জনপ্রিয় করে তুলল একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটির নাম 'বিহারি জিপসি সোল'।

মুম্বই : সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই সাম্প্রতিক কালে আপনার কানে যে গানটা সবথেকে বেশি বাজছে, তা হল 'মানিকে মাগে হিথে'। শ্রীলঙ্কার গায়িকা ইওহানি ডিসিলভার এই গায়ে মজেছে ভার্চুয়াল জগতের আট থেকে আশি। অনেকেই গানটিকে আবার নিজের নিজের মতো করে গাইছেন। সোশ্যাল মিডিয়া তারকারা প্রায় সকলেই ইতিমধ্যে এই গাটিকে নিয়ে নিজেদের কারসাজি দেখিয়েছেন। বাদ যাননি বাংলাদেশের হিরো আলমও। এবার সিংহলি গানে ভোজপুরির ছোঁয়া দিয়ে জনপ্রিয় এই গানকে আরও বেশি জনপ্রিয় করে তুলল একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটির নাম 'বিহারি জিপসি সোল'। 

আরও পড়ুন - সমুদ্রের ধারে গোলাপি বিকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন দিশা পাটানি

সিংহলি এই গানটিকে খুব সুচতুরভাবে ভোজপুরির কথা এবং স্টাইলে গাওয়া হয়েছে। আর তা দর্শকদের ভারি পছন্দ হয়েছে। ভোজপুরি ভার্সনটিতে দেখানো হয়েছে কীভাবে একজন বিহারি মানুষ তাঁর ভালোবাসার প্রস্তাব দেন। 'মানিকে মাগে হিথে' গানটি ইউটিউবে একশো মিলিয়নের উপর মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এই গানের আসল গায়িকা ইওহানি ডিসিলভাও তাই যেন এখন আকাশে উড়ছেন। ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন যে কার কার সঙ্গে গান গাইতে চান তিনি। তাঁদের নামের তালিকা দেখলে তক্ষু চড়কগাছ হবে অনেকের। ইওহানি বলেছেন তিনি গান গাইতে চান এ.আর রহমান, সোনু নিগম, অরিজিৎ সিংহ, বাদশাহ এবং বলিউডের সমস্ত নামীদামী গায়কদের সঙ্গে। তিনি জানিয়েছেন, এই গানের অভিজ্ঞতা তাঁর জীবনটাকেই বদলে দিয়েছে। এখনও তাঁর বিশ্বাস হয় না যে, তিনি কি স্বপ্ন দেখছেন, নাকি এটাই বাস্তব! মাত্র একটা গানের জন্য যে এভাবে তাঁর জীবন বদলে যেতে পারে, কোনওদিন স্বপ্নেও ভাবেননি তিনি। ওই সবকিছুর মধ্যে কেমন যেন ঘোরের মধ্যেই রয়েছেন ইওহানি।

আরও পড়ুন - Sooryavanshi Released Date: কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের 'সূর্যবংশী'? অবশেষে রোহিত শেট্টি নিজেই জানালেন

প্রসঙ্গত, ইওহানি এখন তৈরি হচ্ছেন ভারত সফরের জন্য। যাতে জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তিনিও বলিউডে এসে নিজের প্রতিভার বিকাশ ঘটানোর সুয়োগ পান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর গানকে নিয়ে কথা বলেছেন, অনুকরণ করেছেন অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, শিল্পা শেট্টিদের মতো তারকারা। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ইওহানি। বরং, বলিউডেও নিজের ভাগ্যের পরীক্ষা করে নিতে পাড়ি দিচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget