এক্সপ্লোর

ABP Exclusive: 'এই ইন্ডাস্ট্রি ধৈর্য্যের পরীক্ষা নেয়', এক্সক্লুসিভ সাক্ষাৎকারে 'ভেড়িয়া' সঙ্গীতশিল্পী বঙ্গকন্যা দেবাঞ্জলি

Debanjali B. Joshi: 'এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করা কঠিন বটে, তবে অসম্ভব নয়। আসলে সঙ্গীত দুনিয়ায় বিশেষত বাণিজ্যিক ছবিতে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে গায়ক-গায়িকা প্রচুর কিন্তু কাজের সুযোগ খুবই কম।'

কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে বরুণ ধবন (Varun Dhawan) ও কৃতী শ্যানন (Kriti Sanon) অভিনীত 'ভেড়িয়া' (Bhediya)। বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে এই ছবি। প্রসঙ্গত এই ছবির অ্যান্থেমে কণ্ঠ দিয়েছেন বঙ্গকন্যা দেবাঞ্জলি বি. জোশী (Debanjali B. Joshi)। এছাড়াও বলিউডে করেছেন একাধিক কাজ। এবিপি লাইভ (ABP Live) তাঁকে পেয়েছিল ফোনে। কেমন তাঁর এখনও পর্যন্ত বলিউডের অভিজ্ঞতা, জানালেন নিজের মুখেই।

এবিপি লাইভ: প্রথমেই বলুন, 'ভেড়িয়া'য় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
দেবাঞ্জলি: বেশ অন্য ধরনের অভিজ্ঞতা ছিল। দৃশ্যের জন্য সঠিক আবেগ তৈরি করে আমরা সাধারণত বাণিজ্যিক বলিউড গানগুলি যেভাবে গাই, তার থেকে আমাকে অনেকটাই আলাদা ভোকাল তৈরি করতে হয়েছিল। এছাড়া অবশ্যই সচিন-জিগর জুটির সঙ্গে কাজ করাটা খুবই আনন্দের।

প্রশ্ন: এই ছবিতে কাজ করার সুযোগ ঘটল কীভাবে?
দেবাঞ্জলি: সচিন-জিগরের কাছে আমার ভয়েস স্যাম্পল আগে থেকেই ছিল। এই ছবির আবহ সঙ্গীতের ভোকাল ডাবিংয়ের জন্য ওঁরা নতুন কিছু খুঁজছিলেন। সেই সময়ে আমি ফোন পাই। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ তাঁদের কাছে। খুব যত্ন সহকারে কাজটি করার চেষ্টা করেছি।

 প্রশ্ন: শুরু থেকে এই পর্যন্ত সঙ্গীতের দুনিয়ায় যাত্রা পথটা কেমন?
দেবাঞ্জলি: এই ইন্ডাস্ট্রিতে যাত্রা খুব একটা সহজ একেবারেই নয়। তবে আমি মনে করি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে সঙ্গীত জগতে পা রাখার সিদ্ধান্তটা একেবারে সঠিক নিয়েছি। এখানে আমি শান্তি খুঁজে পাই। 

আমি শান স্যরের সঙ্গে একটা ডুয়েট গান গেয়ে আমার কর্মজীবন শুরু করি এবং এরপর এক জাতীয় মিউজিক লেবেলের হয়ে প্রচুর ভক্তিগীতি গাই। এছাড়া বিভিন্ন বড় সংস্থার জিঙ্গলে কণ্ঠ দিয়েছি। ডিজনি বা নেটফ্লিক্সের মতো সংস্থার হয়ে কার্টুন ছবিতেও গান গেয়েছি। 'বধাই দো', 'স্ট্রিট ডান্সার'-এর মতো বলিউড ছবিতে গান গাওয়ার সুযোগ হয়েছে। নেটফ্লিক্সের 'কল মাই এজেন্ট - বলিউড'-এর টাইটেল ট্র্যাক আমারই গাওয়া। এই গানের জন্য প্রচুর প্রশংসা পেয়েছি। তবে বলিউডেই শুধু নয়, বাঙালি, মরাঠি, গুজরাতি, পঞ্জাবীর মতো বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও কাজ করছি আমি। একটি বাংলা ছবির জন্য অরমান মালিকের সঙ্গে 'ছোঁয়া ছুঁই' গানটি সকলে পছন্দ করেছেন। এখন তো 'ভেড়িয়া'য় আমার কাজও সকলে বেশ পছন্দ করছেন।

আরও পড়ুন: Hansika Motwani: পরশু বিয়ে, তার আগে প্রকাশ্যে হংসিকার মেহেন্দির ছবি ও ভিডিও

প্রশ্ন: বলিউডে তারকা সঙ্গীতশিল্পীদের মাঝে নিজের জায়গা করে নেওয়া কতটা কঠিন?
দেবাঞ্জলি: হ্যাঁ কঠিন বটে, তবে অসম্ভব নয়। আসলে সঙ্গীত দুনিয়ায় বিশেষত বাণিজ্যিক ছবিতে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে গায়ক-গায়িকা প্রচুর কিন্তু কাজের সুযোগ খুবই কম। এছাড়া সঠিক মানুষের কাছে নিজের ট্যালেন্ট পৌঁছে দেওয়াটাও প্রয়োজন। ইন্ডাস্ট্রিতে গায়ক-গায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার কোনও প্রবেশিকা পরীক্ষা নেই, ফলে নিজের বুদ্ধি দিয়ে নিজের রাস্তা করে নিতে হয়।

প্রশ্ন: ভবিষ্যতে যাঁরা এই পেশায় আসতে চান, তাঁদের জন্য কী বলবেন?
দেবাঞ্জলি: এখনও কাউকে কোনও সাজেশন দেওয়ার মতো বড় হইনি। তবে আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা থেকে বলতে পারি, নিজের লক্ষ্যে পৌঁছনোর দুটো মূল চাবিকাঠি আছে। এক নিজের শিল্পের শ্রেষ্ঠটা বের করে আনতে অনবরত প্রশিক্ষিত করতে ও হতে থাকা, আর দুই, যত বাধাই আসুক না কেন, নিজের প্রতি বিশ্বাস অটুট রাখা। এই ইন্ডাস্ট্রি ধৈর্য্যের পরীক্ষা নেয়। ফলে শিখতে থাকুন এবং ভগবানে ভরসা রাখুন। এছাড়া আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাও জরুরি। আমি নিজেও তাই থাকার চেষ্টা করছি, শিখছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget