এক্সপ্লোর

Bengali Film Kadambari Ajo: একবিংশ শতাব্দীর কাদম্বরীদের মধ্যেও একাকীত্ব-বিরহের ছায়া, কী বার্তা উঠে আসছে 'কাদম্বরী আজও' তে?

বেশ কিছু সময় পর আবারও বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।তাঁর আসন্ন ছবির নাম 'কাদম্বরী আজও'।

কলকাতা: কাদম্বরী। নামটা শুনলেই আপামর বাঙালি আজও কৌতূহলী হয়ে ওঠে। কারণ এই নাম শুনলে প্রথমেই যাঁর কথা মনে পড়ে তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠান। তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য়। এমনকি কাদম্বরীর মৃত্য়ু আত্মহত্য়া কিনা, তা নিয়েই রহস্য় রয়েছে আজও। রবি ঠাকুর ও কাদম্বরীকে নিয়ে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। লেখা হয়েছে একাধিক বই। তবুই তাঁদের ঘিরে মানুষের আগ্রহে ভাটা পড়েনি।

এবার শর্মিষ্ঠা দেবের পরিচালনায় মুক্তি পাচ্ছে  'কাদম্বরী আজও'। বলাইবাহুল্য, ঠাকুরবাড়ির এই নারীর গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে। কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এই ছবির হাত ধরেই বেশ কিছু সময় পর বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রেক অন্য়তম বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টপাধ্যায়। 'কাদম্বরী আজও'তে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে তিনি অভিনয় করছেন সাবিত্রী। সূত্রের খবর অনুযায়ী,  চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর। তবে এই  চরিত্রটি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি পরিচালক। তাঁর কথায়, ছবিতে এই চরিত্র একটা বড় চমক।

অমিতাভ ভট্টাচার্যকেও অনেকবছর পর আবার ছবিতে দেখা যাবে। একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায়ের মত একাধিক শিল্পীকে দেখা যাবে 'কাদম্বরী আজও'তে।

'কাদম্বরী আজও' ছবিতে রূপঙ্কর বাগচী এবং সায়নী পালিতের কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। ছবির চিত্রনাট্য় লিখেছেন শিলাদিত্য গুহ, এবং ছবির আবহ সঙ্গীত রচনা করেছেন চিরন্তন বন্দ্য়োপাধ্য়ায়। এই ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন অঙ্কিত সেনগুপ্ত।

ছবি প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক শর্মিষ্ঠা দেব বলেন, কাদম্বরীর  চরিত্রের একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে  ছায়া ফেলে,এই ছবি তারই কথা বলে।‘

'কাদম্বরী আজও' ছবিটির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ। ছবিটি ইতিমধ্যেই ইন্দো-ফ্রাঁন্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছে। ফ্রাঁন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঠাঁই করে নিয়েছে এই ছবি।ছবিটি ২৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় একসঙ্গে রিলিজ করবে।

প্রসঙ্গত, এই আগেও পরবব্রত ও কঙ্কনা সেনশর্মা অভিনীত ছবি ‘কাদম্বরী’ দর্শক মনে দাগ কেটে গেছিল। সেই ছবিতে কাদম্বরীর চরিত্রে ছিলেন কঙ্কনা ও রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে ছিলেন কৌশিক সেন।

তবে শর্মিষ্ঠা দেবের 'কাদম্বরী আজও' দর্শকের কেমন লাগে, এখন অপেক্ষা সেটাই দেখার।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
Kalyan Banerjee-Mahua Moitra | এবার কি শিবির পাল্টাতে পারেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়-মহুয়া মৈত্রও?
Suvendu on Women Safety | নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে ফ্রি-হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu on Mamata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget