এক্সপ্লোর

Salman Khan: 'টাইগার জখমি হ্যায়'! আহত সলমন খান, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট অভিনেতার

'Tiger Zakhmi Hai': বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভাইজান। লোহার বিমে হেলান দিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে দেখা গেল তাঁকে।

নয়াদিল্লি: আহত 'টাইগার' (Tiger) সলমন খান (Salman Khan)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি আপডেট শেয়ার করেছেন অভিনেতা। 'টাইগার ৩'-এর (Tiger 3) সেট থেকে একটি ছবি পোস্ট করে জানালেন আহত হওয়ার কথা। কাঁধে ব্যান্ডেজও দেখা গেল। 

'টাইগার ৩'-এর শ্যুটিংয়ে আহত সলমন খান

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ভাইজান। লোহার বিমে হেলান দিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে দেখা গেল তাঁকে। কাঁধে ব্যান্ডেজও নজরে পড়ছে। 'টাইগার ৩'-এর শ্যুটিং সেট থেকেই যে ছবি পোস্ট করছেন তা তাঁর ক্যাপশনেই স্পষ্ট। 

ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'যখন আপনি মনে করেন যে গোটা দুনিয়ার ভার আপনি নিজের কাঁধে নিয়ে রেখেছেন, তখন কাঁধ বলে দুনিয়া ছাড়ো, পাঁচ কিলোর ডাম্বেল তুলে দেখাও। টাইগার জখমি হ্যায়।'

'টাইগার জিন্দা হ্যায়'। সলমনের ছবির এটা অত্যন্ত জনপ্রিয় সংলাপ। এদিনের পোস্টে সেই কায়দায় অভিনেতা লিখলেন 'টাইগার জখমি হ্যায়', অর্থাৎ টাইগার এবার আহত। সূত্রের খবর, সলমন খান ও শাহরুখ খান (Shah Rukh Khan) এই ছবির জন্য একটি সিক্যোয়েন্সের শ্যুটিং সারছিলেন, সেই সময়েই আহত হন অভিনেতা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস'-এর এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, 'টাইগার ৩' ছবিতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কিং খান ও ভাইজানকে। এই দৃশ্যের জন্য অনেক পরিশ্রম করছেন স্বয়ং আদিত্য চোপড়াও। শোনা যাচ্ছে এই সিক্যোয়েন্সটা পর্দায় যাতে দুরন্ত দেখতে লাগে তার জন্য সেট তৈরিতে প্রায় ৩৫ কোটি টাকা খরচ করেছেন তিনি। 

আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

এই ফ্র্যাঞ্চাইজির বাকি ছবি দুটির মতোই 'টাইগার ৩'-এও মুখ্য নায়িকার চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকেষ মণীশ শর্মা ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। চলতি বছরের নভেম্বর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবি ছাড়াও সলমনের হাতে রয়েছে 'টাইগার ভার্সেস পাঠান' ক্রসওভার ছবি যার পরিচালনা করবেন 'পাঠান' পরিচালক সিদ্ধার্থ আনন্দ স্বয়ং। ২০২৪ সালে সেই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর সূত্রের। 

 

মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget