এক্সপ্লোর

'Pariah': সোনুর কণ্ঠে মুক্তি পেল 'পারিয়া'র টাইটেল ট্র্যাক, অ্যাকশন অবতারে ধরা দিলেন বিক্রম

Title Track: বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অঙ্গনা রায়, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, সাহির রাজ, দেবাশিস রায়। পরিচালনার দায়িত্ব সামলেছেন তথাগত মুখোপাধ্যায়।

কলকাতা: প্রকাশ্যে এল 'পারিয়া' (Pariah) ছবির নতুন গান (Pariah Anthem)। রণজয় ভট্টাচার্যের (Ranajoy Bhattacharjee) সঙ্গীত পরিচালনায় তৈরি এটি ছবির টাইটেল ট্র্যাক। কণ্ঠ দিয়েছেন তারকা গায়ক সোনু নিগম (Sonu Nigam)। সোশ্যাল মিডিয়ায় এই গান প্রকাশ করা হয়। 

প্রকাশ্যে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক। রণজয় ভট্টাচার্য এই গান তৈরি করেছেন। মুম্বই গিয়ে এই গানের জন্য সোনু নিগমের কণ্ঠ তিনি রেকর্ড করে এনেছেন, সেই খবর দিয়েছিলেন আগেই। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবির টাইটেল ট্র্যাক কিছুদিন আগেই রেকর্ড করেছিলেন সোনু। 

বিক্রম চট্টোপাধ্যায়কে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির টিজার বা পোস্টার বেশ ভাল সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। এই গানে দেখা যাচ্ছে কোনও এক 'লড়াই'য়ের জন্য নিজেকে তৈরি করছেন বিক্রম। নানচাক, বক্সিং অভ্য়াস থেকে রাফ অ্যান্ড টাফ লুক, নজর কেড়েছেন তিনি। সেই সঙ্গে সোনুর দুর্দান্ত কণ্ঠ। 

এই চরিত্র সম্পর্কে বিক্রম চট্টোপাধ্যায় বলেন, 'অভিনেতা হিসেবে 'পারিয়া' সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমার জন্য এখনও পর্যন্ত। এই প্রথমবার, আমি কোনও অ্যাকশন ফিল্মে অভিনয় করছি। ফলে আমাকে শারীরিক ও মানসিক বদলের জন্য অনেকটা সময় দিতে হয়েছে। গত ২ মাস ধরে আমি মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছি। যে কোনও অভিনেতার জন্যই তাঁর চরিত্রে প্রতি সঠিক বিচার করা ও সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলা খুব জরুরি। ফলে আমি একইসঙ্গে নার্ভাস, উত্তেজিত এবং আনন্দিত। আশা করছি দর্শক 'পারিয়া'কে ভালবাসবেন ও উপভোগ করবেন।'

 

আরও পড়ুন: 'Biyer Phool': বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'বিয়ের ফুল'? কবে সম্প্রচারিত হবে শেষ পর্ব?

বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অঙ্গনা রায়, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, সাহির রাজ, দেবাশিস রায়। ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন তথাগত মুখোপাধ্যায়। গত বছর, ২৮ ডিসেম্বর, মুম্বইয়ের 'যশ রাজ স্টুডিও'য় সোনু নিগমের কণ্ঠে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক রেকর্ড করেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। অভিজ্ঞতা জানিয়ে এবিপি লাইভকে রণজয় বলেন, 'আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সোনুজির গান তো একেবারে জড়িয়ে আছে। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নপূরণ বললে কম বলা হয়। আমি কখনও ভাবিনি যে সোনুজি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওঁকে গানটা তোলাচ্ছি, মানে নিজেরই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল গোটা ব্যাপারটা। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।' গানটি সম্পর্কে তিনি বলেন, 'সোনু নিগম যে ধরনের ক্লাসিক গান গেয়েছেন, সেই সবগুলির থেকে এই গানটি একেবারে আলাদা। আমার জন্যও এটা বেশ এক্সপেরিমেন্টাল কাজ।' ৯ ফেব্রুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget