এক্সপ্লোর

Rachana Banerjee: কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে, বন্যা পরিস্থিতি দেখে বললেন রচনা, মিউজিয়াম-কটাক্ষ বিজেপির

West Bengal Flood: বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা মিলনগর, চর খয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন দিদি নম্বর ওয়ান।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: বানভাসি হুগলি (Hooghly) জেলার বলাগড়ের বিস্তীর্ণ এলাকা। সাংসদকে পেয়েই ক্ষোভ উগরে দিলেন দুর্গতরা। 

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বলাগড়ে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তাঁকে সামনে পেয়ে ভাঙন নিয়ে ক্ষোভপ্রকাশ করে এলাকাবাসী। 'বড় বড় নেতারা কেন জানে না, যে বস্তা দিলে থাকবে না। নিজেরা ইনকাম করেছে, আমাদের জন্য কিছু করেনি, নিজেদের পকেট ভরেছে,' তৃণমূল সাংসদের কাছে নালিশ গ্রামবাসীদের। 

বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা মিলনগর, চর খয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন দিদি নম্বর ওয়ান। ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গলা মেলান তিনি। রচনা বলেন, 'যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলব না। উনি আমাদের গুরুজন।' তারপরই তাঁর বিতর্কিত মন্তব্য, 'সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই। সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ওঁরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন।সত্যিটা কী আমাদের এই মুহূর্তে জানা নেই।' বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে। কেন্দ্র করেনি, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন।'

তৃণমূল সাংসদের এই বক্তব্যকেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। হুগলি জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরেশ সাউ বলেছেন, 'মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল কুইন্টালে কবে থেকে মাপা হয়। আমরা তো জানি কিউসেকে জল মাপা হয়। বলছে ঘাটালে মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি। ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে দেব লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেন না। ন্যূনতম জ্ঞান নেই বলেই ভুলভাল বকছেন উনি। কপালে দুঃখ সাধারণ মানুষের।'

আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা

রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি দই কেন ভাল তার ব্যাখ্যা দিয়েছিলেন। রাইস মিলের চিমনির ধোঁয়ায় শিল্প দেখেছিলেন। যা নিয়ে সেই সময় বিস্তর মিম ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে অবশ্য সাংসদ বলেছিলেন, মিম তাঁর ভালোই লাগে। বিজেপির এক নেতার কটাক্ষ, মিম তৈরির রসদ উনি নিজেই দেন। যাঁরা মিম করেন তাঁদের আর দোষ কী!

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget