এক্সপ্লোর

Nusrat Jahan: ছুটির দিন কীভাবে কাটাচ্ছেন নুসরত জাহান?

সপ্তাহ শেষে তিনি কীভাবে ছুটি কাটাচ্ছেন, সেই ছবি পোস্ট করে নুসরত জাহান (Nusrat Jahan) অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন তাঁরা কীভাবে ছুটির দিন কাটাচ্ছেন।

কলকাতা: শনিবার ও রবিবার আসলেই মনটা ছুটি ছুটি করে প্রায় প্রতিটা মানুষেরই। মনে হয় কোথাও থেকে বেরিয়ে আসি। কিংবা প্রিয়জনদের সঙ্গে এটু ভালো সময় কাটাই। সারা সপ্তাহের কাজের ব্যস্ততার পর এই দুটো দিন যেন একটি স্বস্তি দেয়। এই অনুভূতি আম জনতার মতো তারকাদেরও। আফটার অল তাঁরাও তো মানুষ। হাজারো ব্যস্ততার মাঝে তাঁদেরও একটি শান্তিতে ছুটি উপভোগ করতে ইচ্ছে করে। তেমনই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। সপ্তাহ শেষে তিনি কীভাবে ছুটি কাটাচ্ছেন, সেই ছবি পোস্ট করে অনুরাগীদের কাছে জানতে চেয়েছেন তাঁরা কীভাবে ছুটির দিন কাটাচ্ছেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন 'শত্রু' অভিনেত্রী নুসরত জাহান। ছবিগুলিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি ট্রে-তে প্রচুর পপকর্ন আর সঙ্গে সফট ড্রিঙ্ক। একগাল হাসি মুখে সেসব নিয়ে কোনও প্রেক্ষাগৃহে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী। তাঁর ক্যামেরাবন্দি হাসি মুখ দেখে আপ্লুত অুরাগীরা। তবে, তাঁর ছবি কে তুলেছেন সে সম্পর্কে যদিও তিনি জানাননি। সপ্তাহ শেষে পছন্দের সিনেমা দেখে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। নুসরত জাহানের পোস্টে কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'তোমার পোস্টটা দেখে উইকেন্ডটা ভালো হয়ে গেল।' আবার কোনও নেট নাগরিক তাঁর রূপের প্রশংসা করেছেন।

আরও পড়ুন  - Mir: এ কেমন জন্মদিনের শুভেচ্ছা পেলেন মীর! দেখে হেসে খুন নেট নাগরিকরা

প্রসঙ্গত, জোরকদমে চলছে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি' (Mastermoshai Apni Kichu Dekhenni) ছবির শ্যুটিং। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক। কলকাতা ও পুরুলিয়ার বিভিন্ন অংশে ছবির শ্যুটিং হয়েছে। 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্ত্রোত বইয়ে দেয়। সেই সংলাপই এবার ছবির নাম। এই ছবির ঘটনাও একটি খুনের গল্পকে কেন্দ্র করে। এক ছাত্রের খুন দেখে ফেলেন মাস্টারমশাই। আর সেই খুনের সঙ্গে যে জড়িত, সে শুধু তাঁর ছাত্রই নন, তাঁর মেয়ের প্রেমিকও। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানকে (Nusrat Jahan)। তাঁরা ছাড়াও এই ছবিতে থাকছেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), শ্রীতমা ভট্টাচার্য্য (Sritama Bhattacharjee) ও দেবাশীষ মণ্ডল Debasish Mondal।  জারেক এন্টারটেনমেন্টের প্রযোজনায় এই ছবি নিবেদন করছেন অভিনেত্রী প্রযোজক এনা সাহা (Ena Saha) ও বনানী সাহা (Banani Saha)। ছবির গল্প লিখেছেন মোমো। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget