এক্সপ্লোর

Srabanti Chatterjee: শ্রাবন্তীর সংসারে এল নতুন সদস্য, আবেগে ভাসলেন অভিনেত্রী

শ্রাবন্তীর (Srabanti Chatterjee) পরিবারের নতুন সদস্যকে দেখে দারুণ উচ্ছ্বসিত সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তাঁরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।

কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) পরিবারে এল নতুন সদস্য। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই সদস্যের সঙ্গে ছবি শেয়ার করে সুখবরটা সবাইকে জানালেন অভিনেত্রী। শ্রাবন্তীর পরিবারের নতুন সদস্যকে দেখে দারুণ উচ্ছ্বসিত সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তাঁরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।

শ্রাবন্তীর সংসারে নতুন সদস্য-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি শেয়ার করে অভিনেত্রী জানালেন যে তিনি নতুন গাড়ি কিনেছেন। নতুন গাড়ি কিনে কেকও কাটেন তিনি। শ্রাবন্তীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারা।

প্রসঙ্গত, বড়পর্দায় ওম সাহানির সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন শ্রাবন্তী। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন তিনি। । হরর-থ্রিলার এই ছবিতে কেবল শ্রাবন্তী ও ওম নয়, দেখা মিলবে দর্শনা বণিকেরও (Darshana Bonik)। একটি আইটেম গানে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন ডাব্বু (Dabbu)। গান গেয়েছেন অনুপম রায় (Anupam Roy), রাজ বর্মণ (Raj Burman) ও অন্তরা মিত্র (Antara Mitra)।

আরও পড়ুন - Athiya Shetty: রাহুলের সঙ্গে বিয়ে প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন আথিয়া

‘ভয় পেওনা’র চিত্রনাট্য অনুযায়ী ‘অনন্যা’ ওরফে শ্রাবন্তী ‘ডা. আকাশ চট্টোপাধ্যায়’ ওরফে ওমের ঘরনি। তাঁকে ঘিরেই গল্প। নতুন এই ছবিতে রয়েছে ভূতুড়ে আমেজ। ছবির পোস্টারেই তা স্পষ্ট। ছবির নাম অবশ্য বলছে 'ভয় পেও না'। ব্যক্তিগত জীবনে ভূতে ভয় পেলেও ভূতের ছবিতে অভিনয় করতে সবসময়েই আগ্রহী শ্রাবন্তী। এই ছবিও তার ব্যতিক্রম নয়। অন্যদিকে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে খুশি ওম-ও। এর আগে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ফলে ক্যামেরার সামনে বোঝাপড়ায় কোনও সমস্যা হয়নি বলেই দাবি অভিনেতার। অয়ন দে পরিচালিত এই ছবিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। বেশিরভাগ শ্যুটিংই হয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। সম্প্রতি একটি গানের শ্যুটিং করতে কাশ্মীরে উড়ে গিয়েছিলেন তাঁরা।

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী
Baruipur News:
Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget