এক্সপ্লোর

Oindrila Sharma: হাসপাতালে শয্যাশায়ী ঐন্দ্রিলাকে খোলা চিঠি সুদীপার, চোখে জল নেটিজেনদের

Sudipa Chatterjee on Oindrila Sharma: আদরের ঐন্দ্রিলাকে খোলা চিঠি লিখলেন বাংলার আর এক অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক হ্যান্ডলে ঐন্দ্রিলার উদ্দেশে চিঠি লিখেছেন তিনি।

কলকাতা: মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক (Brain Stroke) হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Oindrila Sharma)। জানা গিয়েছে, মস্তিষ্কে জমাট বেঁধে গিয়েছে রক্ত। তা বার করতে গিয়ে ঐন্দ্রিলার শরীরের একদিক সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে। হাওড়ার আন্দুলের একটি বেরসকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে দুবার ক্যানসারকে জয় করে ফিরে এসেছেন ঐন্দ্রিলা। খুব অল্পবয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরে ফিরে আসে। মারণ রোগকে হারিয়ে ফের শুরু করেন অভিনয়। ধারাবাহিক। মুখ্য চরিত্র। জনপ্রিয়তা পান ঐন্দ্রিলা। অভিনয়ের পাশাপাশি চলতে থাকে নাচও। অভিনেত্রীর মধ্যে রয়েছে অপার জীবনীশক্তি। যার কাছে বার বার হেরে যায় সব অসুস্থতা। যখন সম্পূর্ণ ডুবে গিয়েছেন কাজে, তখন আবারও ক্যানসারে আক্রান্ত হন তিনি। দিল্লিতে চলে যেতে হয় ঐন্দ্রিলাকে। সেখান থেকেও মারণ রোগকে হারিয়ে ফিরে আসেন। আর ফের একবার অসুস্থ হয়ে পড়লেন। ব্রেন স্ট্রোক হওয়ার কারণে ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনুরাগীরা। আর এবার আদরের ঐন্দ্রিলাকে খোলা চিঠি লিখলেন বাংলার আর এক অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। নিজের ফেসবুক হ্যান্ডলে ঐন্দ্রিলার উদ্দেশে চিঠি লিখেছেন তিনি।

ঐন্দ্রিলার উদ্দেশে সুদীপার খোলা চিঠি-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, 'আদরের ঐন্দ্রিলা। কোনোদিন চিঠি লিখতে হবে ভাবিনি। একটা কথা তোমাকে কখনো বলা হয়নি। তোমাকে বড্ড ভালোবাসি। কখন যে তুমি মনের এতটা জুড়ে হয়ে গেলে- জানতেই পারিনি। কিন্তু আজ একটা কথা না জানালে খুব ভুল হবে। তুমি নিজে জানো ঈশ্বর কেন বারবার তোমাকেই এত কঠিন পরীক্ষার মুখোমুখি রেখেও জিতিয়ে দিচ্ছেন? কারণ, তুমি সবার সামনে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে। হ্যাঁ। তুমিই পারবেষ সবাই পারে না। সবাই ঐন্দ্রিলা শর্মা হতে পারে না। তোমাকে পারতেই হবে। নইলে এতগুলো মন, যাঁরা সারাদিন তোমার ফিরে আসার জন্য সারাদিন প্রার্থনা করছেন। কিংবা ওই হাসপাতালের সবাই- যাঁরা তোমাকে ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন। তাঁদের সবার এত এফর্ট, সব ব্যর্থ হয়ে যাবে। সারা কলকাতা প্রার্থনা করছে তোমার জন্য ঐন্দ্রিলা। সব্যসাচীর মতো একজন বন্ধু তোমার জন্য অপেক্ষা করছেন। বৌদি (তোমার মা) তোমার বকুনি শুনবেন বলে অপেক্ষা করছেন। তোমার পরিবার, তোমার ফ্যানস, তোমার বন্ধুরা সবাই অপেক্ষা করছে তোমার জন্য। শ্যুটিং ফ্লোর তোমার মিষ্টি হাসি ক্যামেরাবন্দি করবে বলে অপেক্ষা করছে। এত অপেক্ষা কখনো মিথ্যে হতে পারে না। তুমি আসবে। অনেক আদর রইল আমার সোনা বোনটার জন্য। ইতি - সুদীপাদি।' (অপরিবর্তিত)

আরও পড়ুন - Shah Rukh Khan: প্রিয় 'ভাই' সলমন খানের সম্পর্কে এ কী বললেন শাহরুখ খান!

সুদীপা চট্টোপাধ্যায়ের পোস্টে চোখে জল অনুরাগীদের। ঐন্দ্রিলা শর্মার সুস্থতা প্রার্থনায় সেখানেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, 'শুধু সারা কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ তোমার জন্য প্রার্থনা করছে এবং অপেক্ষা করছে।' আবার কেউ লিখেছেন, 'পরম করুণাময় ঈশ্বরের কাছে তোমার শীঘ্র সুস্থ হয়ে ওঠার কামনা করি। সুদীপা তুমি খুব সুন্দর লিখেছো।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget