এক্সপ্লোর

Top Entertainment News: প্রকাশ্যে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র টিজার, যশরাজ ব্য়ানারের প্রথম নারীকেন্দ্রিক ছবিতে আলিয়া ভট্ট, বিনোদনের সারাদিন

Top Entertainment News: রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের ধাঁধায় ভরা গল্প নিয়ে আসছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য', প্রকাশ্যে টিজার। অন্য়দিকে যশরাজ ব্য়ানারের প্রথম নারীকেন্দ্রিক ছবি, প্রধান চরিত্রে আলিয়া ভট্ট।

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। শুক্রবার ঠিক বিকেল ৫টায় প্রকাশ্যে এল বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত দেব (Dev) ও রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh o Durgo Rahosyo) ছবির টিজার (Teaser Out)। এর আগে দেখা গিয়েছিল ছবির প্রি-টিজার। ইউটিউবে ঘণ্টা দুয়েকে টিজারের ভিউজ ছাড়িয়েছে ২৭ হাজার। কী বলছেন নেটিজেনরা?

'আপনি ব্যোমকেশ বাবু না?' প্রশ্নের উত্তরে পর্দার ব্যোমকেশ বলছেন, 'আমি নেতাও নই, অভিনেতাও নই, চিনলেন কী করে?' রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্পের টিজার এল প্রকাশ্যে। শ্যাম সুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস' প্রযোজিত, বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি তৈরি হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে।

অভিনয়ে রয়েছেন এক ঝাঁক চেনা মুখ। দেব, রুক্মিণী মৈত্র ছাড়াও রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য এবং আরও অনেকে। ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছেন দুর্গের রহস্য সমাধানে। গতকাল থেকে ছবির একাধিক স্টিল ছবির সঙ্গে আজ টিজার প্রকাশের কথা ঘোষণা করা হয়। 

আরও পড়ুন...

বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন

অন্য়দিকে, বলিউডে জেন ওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম আলিয়া ভট্ট। এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ অন্য় ভূমিকার। বলিউডসূত্রে খবর অনুযায়ী, যশরাজ ফিল্মস এই প্রথমবার নারীকেন্দ্রিক ছবি বানাতে চলেছে। আর সেখানেই নাম ভূমিকার থাকবেন রণবীর ঘরণী। শোনাযাচ্ছে, এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে এই ছবিটি কে পরিচালনা করবেন সেবিষয়ে কিছু জানা যায়নি।

পাশাপাশি, ফের নয়া নিয়মাবলী 'নেটফ্লিক্স' (Netflix) বা 'ডিজনি প্লাস হটস্টার'-এর (Disney Plus Hotstar) মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT Platform) জন্য? ভারত সরকারের একটি নথি এবং রয়টার্সের উদ্ধৃত সূত্র অনুসারে খবর, কেন্দ্রের তরফে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে তাদের কনটেন্ট অনলাইনে প্রকাশ করার আগে 'অমার্জিত' এবং 'সহিংসতা'র (obscenity and violence) জন্য স্বাধীনভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে (Information and Broadcasting Ministry) এক বৈঠকের সময় এই প্রস্তাব পেশ করা হয়েছে বলে খবর। 

অন্যদিকে, শুরু হতে চলেছে ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (The Indian Film Festival of Melbourne)। ১ জুন ২০২২ থেকে ৩১মে ২০২৩ এর মধ্যে মুক্তি পাওয়া সিনেমা এবং সিরিজ গুলিকে নিয়ে মনোনয়ন চূড়ান্ত করেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget