এক্সপ্লোর

Top Entertainment News: 'রক্তবীজ' যেন ভিক্টরের প্রত্যাবর্তনের বার্তা, পঞ্চমবার 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' পেলেন শ্রেয়া ঘোষাল, বিনোদনের সারাদিন

Today Top Entertainment: 'রক্তবীজ' যেন ভিক্টরের প্রত্যাবর্তনের বার্তা, শিবপ্রসাদ-নন্দিতার পুজোর ছবির ঝলক প্রকাশ্যে, অন্যদিকে, এক-দুই নয়, এই নিয়ে পঞ্চমবার 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' পেলেন গায়িকা শ্রেয়া ঘোষাল।

কলকাতা: মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'রক্তবীজ' (Roktobeej) ছবির টিজার। আর সেখানে, অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের ঝলক মিললেও টিজার জুড়ে রইলেন ভিক্টর। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এছাড়াও একাধিক জনপ্রিয় মুখকে দেখা যাবে এই ছবিতে। 

অন্য়দিকে, '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর জুরি সদস্যরা ঘোষণা করেন তামিল ছবি 'ইরাভিন নিজহাল'-এর 'মায়াভা চায়াভা' গানের জন্য সেরা গায়িকা হিসেবে নির্বাচিত শ্রেয়া ঘোষাল। নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয় বিজয়ীদের নাম। তবে এদিন শুধু নাম ঘোষণা করা হয়েছে। এ বছরের শেষ দিকে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

শ্রেয়া ঘোষাল প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন ২০০৩ সালে 'দেবদাস' ছবির 'বৈরি পিয়া' গানের জন্য। এরপর তিনি 'পহেলি' ছবির 'ধীরে জ্বলনা' গানের জন্য ও 'জব উই মেট' ছবির 'ইয়ে ইশক হায়ে' গানের জন্য জাতীয় পুরস্কার পান। এরপর ২০১০ সালেও তিনি জাতীয় পুরস্কার পান, তবে একটি নয় দুটি গানের জন্য। মরাঠি ছবি 'জোগভা'র গান 'জিভ ডাংলা'র জন্য ও বাংলা ছবি 'অন্তহীন'-এর 'ফেরারি মন' গানের জন্য জাতীয় পুরস্কার পান তিনি। 

পাশাপাশি সিনেপ্রেমীরা জানেন, বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দেব ও সৌমিতৃষা কুণ্ডু। মুক্তির অপেক্ষায় 'প্রধান'। আজ, শুক্রবার থেকে শুরু হল ছবির শ্যুটিং।

চোখ রাখি অন্য় খবরে। শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এরই মধ্য়েই প্রকাশ্য়ে এল নতুন খবর। জানাযাচ্ছে  জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি। তাই জামার্নিতে থাকা কিং খানের অনুরাগীরা ইতিমধ্য়েই দিনগোনা শুরু করে দিয়েছেন।অন্যদিকে, আজই প্রকাশ্যে এসেছে 'জওয়ান'-এর (Jawan) নতুন মোশন পোস্টার (New Motion Poster)। মোট পাঁচটি লুক নিয়ে তৈরি হয়েছে এই মোশন পোস্টার।

এছাড়াও জানাযাচ্ছে, 'Jaane Jaan' দিয়ে ওটিটি-তে ডেবিউ করছেন করিনা কাপুর খান। লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের যাদুতে, লতা মঙ্গেশকরের মায়াবী কণ্ঠে, হেলেনের সেই বিখ্যাত 'আ জানে জা' আজও কেউ ভোলেনি। ছবি নাম ছিল 'ইন্তেকাম।' এখনও সেই গান শুনলে শিহরণ জাগে তামাম ভারতবাসীর। এখনও অবধি বহু কভার, রিমিক্স-সহ বহু এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছে। তবুও আজও প্রাণবন্ত-অফুরন্ত সেই গান। সেই সৃষ্টি। এবার আরও একবার মায়াবী মোড়কে, ওই গানের টাইটেলকেই সামান্য বদলে, নেটফ্লিক্সে নয়া সিরিজ আসছে। আজ্ঞে হ্যাঁ, নাম 'জানে জা' (Jaane Jaan)।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget